আর্ট পোস্ট :- // কানের দুলের ম্যান্ডেলা আর্ট //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি আর্ট পোস্ট। বেশ অনেকদিন হলো ম্যান্ডেলা আর্ট করাই হয় না। এবং আমি অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন নিয়মিত পোস্ট করতে পারিনি।তবে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছি।তাই একটি আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম।আজকে খুবই সিম্পল একটি জিনিসের ম্যান্ডেলা আর্ট করেছি।খুব সাধারন হলেও দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিলো।আজকে আমি কানের দুলের ম্যান্ডেলা আর্ট করেছি। এই ধরনের ছোট ছোট জিনিসের ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ ভালোই লাগে। এছাড়া ম্যান্ডেলা আর্টের মধ্যে যে নিখুঁত নকশাগুলো করা হয়,সেই নকশাগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আমার অংকন করা কানের দুলের ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ম্যান্ডেলা আর্টটি করলাম।
১.কাগজ
২.জেল পেন
প্রথমে চিত্রের মতো করে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে কানের দুলের উপরের অংশ এঁকে নিব।
এরপর নিচের দিকে অর্ধ ডিব্বাকৃতির করে দুলের নিচের অংশটুকু এঁকে নিব। এখন জেল কলম দিয়ে সম্পূর্ণ দুলের চারপাশে গাঢ় কালো রং করে নিব ।
![]() | ![]() |
|---|
এখন দুলের উপরের অংশে ম্যান্ডেলা আর্ট শুরু করবো।প্রথমে উপরের দিকে ছোট বড় সাইজের সার্কেল আকৃতির ডিজাইন অঙ্কন করে নিব।
এরপর চিত্রের মতো করে উপরের অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন অঙ্কন করে নিব।এবং চারপাশে ফুলের পাতার মতো করে অঙ্কন করবো।
![]() | ![]() |
|---|
দুলের নিচে অংশে সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করে নিব। এখানে বিভিন্ন ফুল ও পাতার নকশা অংকনের মাধ্যমে ম্যান্ডেলা আর্টটি করেছি।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা শেষ হলে আমার সিগনেচার করে নিব।দুলের এই ম্যান্ডেলা আর্টটি আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিলো।
আমার অংকন করা আজকের এই আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
| ডিভাইস | OPPO A15s |
|---|---|
| শ্রেণী | আর্ট পোস্ট |
| ফটোগ্রাফার | @jerin-tasnim |
| লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |




















Upvoted! Thank you for supporting witness @jswit.
কানের দুলের খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কাছে এটা সিম্পল আর্ট মনে হলেও আমার কাছে এটা খুবই সুন্দর লেগেছে। যেহেতু এটার মধ্যে আপনি ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছেন তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে।
আপু ঝুমকা টি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে এঁকেছেন। আঁকানোর ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আজকে আমার কাছে আপনার কানের দুলের ম্যান্ডেলে আর্টটি খুব সুন্দর হয়েছে। এই ধরনের ছবি আঁকতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আসলে এই ধরনের ছবি আমি নিজে কখনো আকার কল্পনাও করতে পারি না। আসলে এই ধরনের ইউনিট পোস্টগুলো আপনাদের মাধ্যমে আমি দেখলে আমার খুব ভালো লাগে। কারণ এই ধরনের আর্টগুলো হয় সৃজনশীল। আসলে আজকে আপনি খুব সুন্দর ভাবে এই আর্টটির প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঝুমকো কানের দুলের খুবই চমৎকার একটা মেন্ডেলা অংকন করেছেন আপনি দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই দক্ষতার সাথে কানের দুলের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার ম্যান্ডেলা চিত্রগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজকের এই কানের দুলের ম্যান্ডেলা চিত্র অঙ্কনটি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, দেখে মুগ্ধ হলাম।
খুবই দারুন একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন আপু। আপনার তৈরী কানের দুলের ম্যান্ডেলা আর্টটি সত্যিই অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ।
খুব সুন্দর কানের দুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কানের দুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এই ধরনের মেন্ডেলার আর্ট গুলো দেখলে খুবই ভালো লাগে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিখুঁতভাবে করতে হয় তাহলেই সৌন্দর্য ফুটে ওঠে । কানের দুলের আর্ট খুবই সুন্দর ছিল। নিজের দক্ষতা কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
কানের দুলের অসাধারণ মেন্ডেলা আর্ট করেছেন আপু।এরকম ছোট জিনিস আর্ট করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।চমৎকার সুন্দর হয়েছে আপনার কানের দুল ঝুমকোর মেন্ডেলা আর্টটি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।