আর্ট পোস্ট || একটি কালারফুল কাপকেক এর ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি একটি কাপকেক এর ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। এই আর্টের মধ্যে প্রথমে একটি কাপকেক এঁকে নিয়েছি। তারপর একটি পিরিচ এঁকেছি। এরপর কাপকেক এর পাশে ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। তাছাড়া কাপকেক এর মধ্যে একটি বাচ্চার মুখমন্ডলের আকৃতি এঁকে নিয়েছি। তাছাড়া বাচ্চার দুটি হাত এঁকে নিয়েছি এবং হাতের মধ্যে একটি ললিপপ এঁকে নিয়েছি। সম্পূর্ণ আর্টটি কালারফুল করার কারণে, আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
একটি কালারফুল কাপকেক এর ম্যান্ডেলা আর্ট
প্রয়োজনীয় উপকরণ
- ড্রয়িং খাতা
- বিভিন্ন কালারের সাইন পেন
- পেন্সিল
- কম্পাস
- রাবার
- কালো জেল পেন
অঙ্কন প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে একটি বাচ্চার দুটি হাত সহ, একটি কাপকেক এর আকৃতি এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর বাচ্চার মুখমন্ডলের আকৃতি এবং একটি পিরিচ এঁকে নিলাম। তাছাড়া কাপকেক এর মধ্যে কিছুটা ডিজাইন করে নিলাম।
তৃতীয় ধাপ
এই পর্যায়ে ম্যান্ডেলা ডিজাইন করার জন্য কম্পাস এবং পেন্সিল দিয়ে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম এবং বাচ্চার চোখ দুটি কালো জেল পেন দিয়ে কালো করে নিলাম।
পঞ্চম ধাপ
বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে সম্পূর্ণ আর্টটি কালার করে নিচ্ছি।
ষষ্ঠ ধাপ
তারপর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে, দারুণভাবে কালার করে নিলাম। আর এভাবেই সম্পূর্ণ আর্টটি কালার করে নিলাম।
সর্বশেষ ধাপ
ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | আর্ট |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
| তারিখ | ১৯.৮.২০২৪ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹














X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
একটি কালারফুল কাপকেক এর ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে মেন্ডেলা আর্টটি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই দারুণ ছিল ভাই আপনারা আর্ট। আমার কাছে খুবই দারুণ লেগেছে এটি দেখে। খুবই সুন্দরভাবে আপনি এটি করেছেন। আমি নিজেও সব সময় আর্ট করার চেষ্টা করি। এক কথায় জাস্ট অসাধারণ ছিল। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন। কাপ কেক টা বেশ কিউট লাগছে দেখতে। কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। পিছনের মেন্ডেলা ডিজাইন টুকু বেশ আকর্ষণীয় লাগছে। সবমিলিয়ে দারুন একটা আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, কালারফুল হওয়ার কারণে আর্টটি দেখতে আরও বেশি ভালো লাগছে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর ভাবে একটি কালারফুল কাপকেকর ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। খুবই সুন্দর হয়েছে ভাই আপনার আর্ট। খুবই ধৈর্য সহকারে এবং সময় নিয়ে আপনি আর্ট সম্পূর্ণ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ধরনের আর্ট করতে ধৈর্যের কোনো বিকল্প নেই। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুবই ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে ভীষণ ভালো লাগে।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট টি সম্পূর্ণ করেছেন। যা দেখে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি আর্ট পোস্ট করেছেন আপনি কাপ কেকের এই মেন্ডেলা আর্ট টি আমার কাছে দারুন লেগেছে। আর্ট টি তৈরি করার ক্ষেত্রে প্রথমে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে কাপকেক এঁকে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মেন্ডেল আর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আর্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার আর্ট করতে দেখে আমি মুগ্ধ হলাম। এক কথা বলতে গেলে বেশ দারুন হয়েছে আপনার আর্ট। মাঝেমধ্যে আমার সুন্দর সুন্দর আর্ট করলে মন ভাল থাকে।
আপনাদের কাছ থেকে এতো সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে এই আর্ট করাটা সার্থক বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।