আর্ট পোস্ট || কাপ কেক এর ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি কাপ কেক এর ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। তাছাড়া কেক এর মধ্যে ইমোজি সহ কিছুটা ডিজাইন করে নিয়েছি। এছাড়া আর্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাপের মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করেছি। সবমিলিয়ে আর্টটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



কাপ কেক এর ম্যান্ডেলা আর্ট

20241022_162026.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • কালো জেল পেন
  • স্কেল
  • পেন্সিল
  • রাবার

20241022_162148.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20241022_154822.jpg

প্রথমে পেন্সিল দিয়ে কেক এর আকৃতি এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


20241022_155600.jpg

তারপর কেক এর মধ্যে ইমোজি এবং লাভ প্রতীক এঁকে,কেক এর নিচে একটি কাপ এঁকে নিলাম।



তৃতীয় ধাপ


20241022_160945.jpg

এরপর ম্যান্ডেলা ডিজাইন করার জন্য কাপের মধ্যে চিত্রের মতো দাগ দিয়ে, কালো সাইন পেন এবং জেল পেন দিয়ে পেন্সিলের দাগগুলো গাঢ় করে নিলাম। তারপর কেক এর মধ্যে কিছু ডিজাইন করে নিলাম।



চতুর্থ ধাপ


20241022_161655.jpg

কাপের মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করে,বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নিচ্ছি।



পঞ্চম ধাপ


20241022_161827.jpg

আর এভাবেই সম্পূর্ণ চিত্রাঙ্কনটি কালার করে নিলাম।



সর্বশেষ ধাপ


20241022_162026.jpg

তারপর আমি সিগনেচার করে নিলাম। আর্টটি দেখতে সত্যিই দারুণ লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২২.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এ ম্যানের আর্ট করতে দেখে খুব ভালো লাগলো আমার। অসাধারণ ভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করেছেন ভাইয়া। এত সুন্দর আর্ট করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি চমৎকার একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আজ আপনি কাপ কেকের দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলাটি দেখতে ভীষণ সুন্দর। সুন্দর ম্যান্ডেলাটি অঙ্কনের প্রত্যেকটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো লাগলো এতো সুন্দর মন্তব্য পেয়ে। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে কাপ কেকটি দারুণভাবে আঁকলেন ভাই। অসাধারণ হয়েছে ম্যান্ডেলা আর্টটি। সব থেকে বড় কথা, ম্যান্ডেলা আর্টে এমন সুন্দর কেক আঁকা আমি এর আগে দেখিনি। ভীষণ সৃজনশীল একটি ভাবনার প্রকাশ ঘটালেন ক্যানভাসে। দারুন একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে মন ভরে যায়। তবে ম্যান্ডেলা আর্টের মধ্যে একটু সময় বেশি লাগে। যাই হোক আপনি কিন্তু একদম নিখুঁতভাবে কাপ কেক এর ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছেন। প্রত্যেকটি প্রসেস দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পরবর্তী ম্যান্ডেলা আর্ট দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন, ম্যান্ডেলা আর্ট করতে সময় কিছুটা বেশিই লাগে। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাপ কেক এর ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ব্যস্ততার মাঝেও দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর সময় নিয়ে আর্ট করতে হয়। দারুন লাগছে দেখতে।

 2 years ago 

আমার কাছেও এই ধরনের আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। যাইহোক আর্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি কিন্তু ম্যান্ডেলা আর্ট নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করেন আমি লক্ষ্য করছি। যথারীতি আপনার এই কাপ কেক ম্যান্ডেলার আর্টটিও আগেরগুলোর মতনই ভালো হয়েছে। আপনি এগুলো করতে করতে সিদ্ধহস্ত হয়ে গেছেন বলে আমার মনে হয়।

 2 years ago 

আসলে যেকোনো কাজ নিয়মিত করলে কাজের কোয়ালিটি বেড়ে যায়। যাইহোক আর্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কাপ কেকের ম্যান্ডেলা আর্ট ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে ধৈর্যসহকারে আর্টটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি ধাপে ধাপে আর্টটি আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।