আর্ট পোস্ট || কালারফুল বেলুনের সাথে একটি কার্টুন এবং এর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে বৃত্তের মধ্যে ম্যান্ডেলা ডিজাইনের আর্ট করতে আমার খুব ভালো লাগে। যাইহোক এবার একটু ভিন্ন ধরনের একটি আর্ট করেছি। কালারফুল বেলুনের সাথে একটি কার্টুন এবং এর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন করার চেষ্টা করেছি। আসলে আমি সবসময়ই চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করতে। যদিও সময়ের অভাবে সবসময় সেটা সম্ভব হয়ে উঠে না। আসলে কালার করলে যেকোনো আর্টের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। এই আর্টটি কালার করার পর দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তাছাড়া আর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ছোট ছোট অনেকগুলো ম্যান্ডেলা ডিজাইন করেছি। মোটকথা আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



কালারফুল বেলুনের সাথে একটি কার্টুন এবং এর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন

IMG-20250312-WA0008.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পেন্সিল
  • রাবার
  • কম্পাস

IMG-20250312-WA0009.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


IMG-20250312-WA0003.jpg

প্রথমে পেন্সিল দিয়ে একটি কার্টুনের শরীরের আকৃতি এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


IMG-20250312-WA0004.jpg

তারপর কয়েকটি বেলুন এঁকে নিলাম। কার্টুনটি বেলুনগুলোকে হাত দিয়ে ধরে রেখেছে।



তৃতীয় ধাপ


IMG-20250312-WA0005.jpg

এরপর বেলুন এবং কার্টুনের শরীরের সাথে মিলিয়ে, কম্পাস এবং পেন্সিল দিয়ে কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম।



চতুর্থ ধাপ


IMG-20250312-WA0006.jpg

এই পর্যায়ে পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।



পঞ্চম ধাপ


IMG-20250312-WA0007.jpg

এরপর কার্টুন সহ বেলুন গুলোকে বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নিচ্ছি।



সর্বশেষ ধাপ


IMG-20250312-WA0008.jpg

কালার করার পর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম এবং একেবারে বড় অর্ধ বৃত্তটি রাবার দিয়ে মুছে নিলাম। ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১২.৩.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250312_143327532.jpg

 last year 
 last year 

কালারফুল বেলুনের সাথে একটি কার্টুন এবং এর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন তৈরি করেছেন।কালারফুল বেলুন এবং ম্যান্ডেলা ডিজাইনের কম্বিনেশনটি অসাধারণ! রঙের ব্যবহার এবং প্যাটার্নগুলো খুবই আকর্ষণীয় হয়েছে।কার্টুন এবং ম্যান্ডেলা ডিজাইনের মিশ্রণটি খুবই ইউনিক এবং ক্রিয়েটিভ। এটি দেখতে খুবই সুন্দর এবং আনন্দদায়ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

চেষ্টা করেছি চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য। আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কালারফুল বেলুনের সাথে একটি কার্টুন এবং এর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ডিজাইন দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

আমার আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে, জেনে বেশ অনুপ্রাণিত হলাম ভাই। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন বেলুনের সাথে যে কার্টুনটি এঁকেছেন দারুণ হয়েছে। আর ম্যান্ডেলা আর্টটি সেই কারণে আরও খুলেছে। আপনি প্রায়ই এমন সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক করে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলে এই ধরনের আর্ট করতে আমার খুব ভালো লাগে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

একটু ভিন্ন ধরনের ম্যান্ডালা দেখতে সব সময় বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর একটি কালাফুল ম্যান্ডালা শেয়ার করেছেন। কার্টুন ও কালারফুল বেলুনের সাথে ম্যান্ডালা দেখেই বেশ ভালো লাগছে। বেশ সুন্দর উপস্থাপনা করেছেন পোস্টটির।

 last year 

আসলে কালারফুল আর্ট গুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বেলুন গুলো হাতে ধরে যেভাবে লাফ দিয়েছে মনে হচ্ছে বেলুনের সাথে সাথে কার্টুনটাও আকাশে উড়ে যাবে। আপনি আজ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। হালকা কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি প্রতিটি ধাপ একেবারে সহজ ভাষায় আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাতে করে যে কেউ এই আর্টটি করতে পারে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আর্ট করতে আমারও অনেক ভালো লাগে।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আর্ট করে দেখিয়েছেন। এভাবে ধাপে ধাপে উপস্থাপনা করলে আমরা সহজে আর্ট করতে পারব। ধন্যবাদ আপনাকে।

 last year 

আর্ট করতে আপনারও খুব ভালো লাগে, জেনে বেশ ভালো লাগলো। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।