আর্ট পোস্ট -💦 " পেন্সিল দিয়ে ফুলের আর্ট "
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।
পেন্সিল দিয়ে ফুলের আর্টঃ
বন্ধুরা,আজ অনেক দিন পর একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম।আর্ট করতে সব সময় ই ভালো লাগে। কিন্তু আর্ট করার মতো সময় এখন একদমই হয়ে উঠছে না।সব সময় ব্যস্ততায় কাটছে আমার দিনগুলো।২ মাস আগেও ভাবিনি হাসপাতালটা আমাদের বাসা হয়ে যাবে।আব্বু এখনো হাসপাতালের বেডে শুয়ে আছেন।আজ ভালো তো কাল ভালো নয়।তাই এখন হাসপাতালটাকে বাসা বললে ও ভুল হবে না।আছি বড় চাপের মাঝেই আব্বুকে নিয়ে।যদিও গতকাল বাসায় আসার কথা ছিল।কিন্তু না আব্বু বাসায় আসতে পারেনি।যাই হোক সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য।আমি প্রতিনিয়ত বাসা, হাসপাতাল সব জায়গাতেই অ্যাক্টিভ আছি এখন।কিন্তু তাই বলে ভালোবাসার এই পরিবারকে কি করে ভুলে থাকি।আর এজন্য এই পরিবারেও নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে যাচ্ছি।দুই মাস আগেও কোন দিন কোন পোস্ট শেয়ার করবো তা নির্ধারন করা থাকতো আমার।আর এখন সবকিছুই বড্ড অনিয়মে চলছে।তারপরেও আমি কিন্তু থেমে যাইনি।
আমি সব সময় চেষ্টা করছি নিজেকে অ্যাক্টিভ রাখার।আর তাই আজ একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভ লাগবে।আসুন,আগে দেখে নেই এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরণঃ
১.কাগজ
২. পেন্সিল
৩.রাবার
৪. কলম
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
আমি প্রথমে তিনটি ফুল এঁকে নিলাম।
ধাপ -- ২
এরপর এক এক করে ফুল,কলি ও পাতা এঁকে নিলাম।
ধাপ -- ৩
এরপর আমি সবটা গাঢ় করে এঁকে নিয়ে ফুল,পাতা,কলির মধ্যে পেন্সিলের শেড দিয়ে দিলাম।
ধাপ -- ৪
আমার আঁকা শেষ হলে নিজের নামটি লিখে নিলাম।কেমন হলো আমার পেন্সিল দিয়ে ফুলের আর্টটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
উপস্থাপনা
আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| বিষয় | আর্ট পোস্ট |
|---|---|
| ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| ভৌগলিক অবস্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



















Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পেন্সিল আর্ট খুব দুর্দান্ত হয়েছে আপু। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে ভাবে পেন্সিল দিয়ে ফুলের আর্ট করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ফুলের আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
X-promotion
আপনার আব্বুর সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। অনেক ব্যস্ততার মাঝে থেকেও অনেক সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের পেন্সিল স্কেচের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
চমৎকার একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার দক্ষতা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর পেন্সিল আর্ট করেছেন, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমার ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। পেন্সিল দিয়ে ফুলের আর্ট করেছেন আর অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপু। খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ জানাচ্ছি আপু।মন্তব্যটি পড়ে ভালো লাগলো।
আপনার পেন্সিল আর্টটি অনেক সুন্দর হয়েছে আপু।এই ফুল টি জামার গলায় আর্ট করে পেইন্টিং বা সেলাই করলে দেখতে খুব ভালো লাগবে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পেন্সিল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আপনার আব্বুর সুস্থতা সব সময় কামনা করি আপু। আপনার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এরকমটাই চাই। অনেক বেশি খারাপ লাগছে এখনো আপনার আব্বুর কথা ভাবতে। তিনি এখনো অনেক বেশি অসুস্থ শুনে খারাপ লাগছে। তবুও সব জায়গায় একটিভিটিস রাখার চেষ্টা করছেন দেখে ভালো লাগলো। বুঝতে পারছি বড়ই ব্যস্ততায় দিন কাটছে আপনার। কারণ একবার বাসায় একবার হাসপাতালে বিভিন্ন ধরনের কাজ এগুলো নিয়ে অনেক সমস্যায় আছেন। এই আর্টটি অনেক সুন্দর হয়েছে।
সত্যি ই আপু খুবই ব্যস্ত সময় কাটছে আমার। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বাহ বেশ সুন্দর লাগছে তো। খুবই চমৎকার করেছেন আর্ট টা। পেন্সিল দিয়ে ফুলের আর্ট টা বেশ কমিটির করেছেন আপু। এবং পোস্টের প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে দেখছি। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই ভাইয়া।সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।