একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আজকের আর্টটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে।একটু সময় নিয়ে হাতে সুন্দর করে পরতে পারলে দেখতে কিন্তু দারুণ লাগবে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত এঁকে তার মাঝে ছোট্ট করে একটি ডট এঁকে নিয়েছি।
এরপর ওই ডট কে কেন্দ্র করে দুই লেয়ারে আরও দুটি বৃত্ত এঁকে নিয়েছি।
এরপর বাইরের বৃত্তের চারপাশে এভাবে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে তার চারিদিকে বড় বড় আরো কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটিকে কেন্দ্র করে নিচের দিকে ডাবল লেয়ারে দুটি রিং এর মত এঁকে নিয়েছি, আর তার মাঝে কিছু পাতা এঁকে নিয়েছি।
এরপর রিংয়ের চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে তার একপাশে এভাবে ছোট্ট করে একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর পাপড়ি গুলোর চারিপাশে উপরের ফুলের মত ঠিক একই ভাবে ফুলগুলো এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে তিনটি ধাপ পর পর এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে ফুলটির উপরে এভাবে একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুলটির উপরে এভাবে একটু ডিজাইন করে আমার অঙ্কন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
















