একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আজকের আর্টটি সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই হয়েছে। হাতে পড়লে পারলে খুব একটা খারাপ লাগবে না। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত ভরাট করে তাকে কেন্দ্র করে আরো দুটি বৃত্ত এঁকে নিয়েছি।
এরপর বাইরের বৃত্তের চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি। এরপর ওই পাপড়িগুলোর চারপাশে বড় করে আরো কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির নিচে ঠিক একই ভাবে আরও একটি ফুল এঁকে ফুলের একপাশে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি, আর নিচের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে আরও কিছু ডিজাইন ও ফুল এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR











