নিজের মনের সাথে লুকোচুরি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যেটা, সেটা হল নিজের মনের সাথে লুকোচুরি খেলা। কারণ আমরা সকলের সাথে লুকোচুরি খেলতে পারি। অর্থাৎ একটা বিষয়ে একটু উদাহরণ দিয়ে বললে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন, আমি কোন একটা অন্যায় করলাম। অর্থাৎ আসলে আমরা আমাদের দৈনন্দিন কাজে কিন্তু হরহামেশাই ছোটখাটো মিথ্যা বলেই থাকি, হয়তো বা বড় মিথ্যাও বলে থাকি, সেটা নয়। অর্থাৎ, অনেক ছোটখাটো মিথ্যা আসলে অনেক সময় অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে আমাদের চারপাশের মানুষের জন্য কিংবা আমাদের ভালোর জন্য।

মাঝেমধ্যে খেয়াল করবেন, কোন মিথ্যা কথা বলে আসলে অনেক সময় অনেক কিছু থেকেই মুক্তি পাওয়া যায়, কিন্তু অনেক ভালোও করা যায়। তবে সেটা আলাদা বিষয়। অর্থাৎ মিথ্যা বলে ভালো কি খারাপ, সেটা আলাদা বিষয়। তবে মিথ্যা কিন্তু মিথ্যাই। এটা একটা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে, ওই মিথ্যে আমাদেরকে যতই শান্তি দিক না কেন, কিংবা ওই মিথ্যার কারণে আমরা যতভাবেই উন্নতি সাধন করি না কেন, ওটা যে মিথ্যা, সেটা কিন্তু আমাদের মনে ঠিকই থাকে। অর্থাৎ আমরা এটা খুব ভালোভাবে অনুভব করতে পারি যে, আমি একটা মিথ্যা কথা বলেছি।

অন্য কেউ অনুভব করতে না পারুক, অন্য কেউ না জানুক, আমি কিন্তু নিজে জানি আমার নিজের বিষয়টা। অর্থাৎ আসলে নিজের মনের সাথে কখনো লুকোচুরি খেলা সম্ভব হয় না। আমি যেটা বলতে চাইছি, সেটা হলো এই যে, দেখুন, আমি যে মিথ্যা বলেছি, সেটা কিন্তু আমি জানি এবং অন্য কেউ জানে না। এখন অন্য কেউ আমাকে জীবনে ভালো ভাবছে, সেটা কিন্তু আমি নিজেকে তেমনভাবে ভাবতে পারছি না। কেন বলুন তো? কারণ আমি জানি, আমি মিথ্যা কথা বলেছি।

আসলে এই জায়গাতেই আমরা কখনোই নিজের মনের সাথে লুকোচুরি খেলতে পারি না। অর্থাৎ আমরা আমাদের মনে মনে ঠিকই জানি, আমাদের মন কী চায় কিংবা আমরা কেমনভাবে চাইতে পারি। অর্থাৎ পৃথিবীর সকল কিছুর কাছে সবকিছু লুকানো গেলেও, আমরা আমাদের নিজের মনের কাছে কখনোই কিছু লুকাতে পারি না। আসলে এটা একটা দিক দিয়ে ভাবতে গেলে ভালো, কারণ আমাদের যদি নিজের মনকেও কৈফিয়ত দিতে না হতো, তাহলে হয়তো আমরা আরো অনেকটাই বেপরোয়া হয়ে জীবন কাটাতাম।

ABB.gif