হতাশা থেকে আশার পথে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষের জীবন কখনোই একরঙা নয়। সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা মিলিয়েই জীবনের আসল চিত্র গড়ে ওঠে। তাই ব্যর্থতা বা সমস্যার মুখে হতাশা আসাটাই স্বাভাবিক। কিন্তু মূল বিষয় হলো, সেই হতাশার মধ্যে ডুবে থাকা নয়, বরং সেখান থেকে আশার আলো খুঁজে বের করা। কারণ জীবন চলার মানে হলো সামনে এগিয়ে যাওয়া।হতাশা মানুষকে দুর্বল করে তোলে। কোনো কাজে সফল না হলে বা নিজের প্রত্যাশা পূর্ণ না হলে আমরা ভেঙে পড়ি। মনে হয় সব শেষ হয়ে গেছে, আর কিছুই সম্ভব নয়। কিন্তু বাস্তব হলো, যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ নতুন সম্ভাবনার দরজা খোলা। তাই হতাশা থেকে বের হতে প্রথমেই দরকার ইতিবাচক চিন্তা। একবার ব্যর্থ হলেই জীবন শেষ নয়, বরং সেটিই হতে পারে নতুন করে শুরু করার সুযোগ।

আশা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আশার শক্তি মানুষকে অন্ধকারের ভেতরেও আলো খুঁজতে শেখায়। ইতিহাসের অনেক মহান ব্যক্তি জীবনের শুরুতে অসংখ্য ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। কিন্তু তারা হতাশ না হয়ে আশাকে আঁকড়ে ধরেছেন, আর সেই আশাই তাদের সফলতার পথে নিয়ে গেছে।হতাশা থেকে আশার পথে যেতে হলে কয়েকটি বিষয় জরুরি। আমার নিজের ওপর আস্থা রাখা। আর ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করা। সে সাথে ভালো মানুষের সাহচর্য গ্রহণ করা, কারণ তাদের ইতিবাচক মনোভাব আমাদের নতুন শক্তি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ সময়ের সঙ্গে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই আসে।

হতাশা জীবনকে অন্ধকারে ঢেকে দেয়, কিন্তু আশা সেই অন্ধকার ভেদ করে আলো দেখায়। যে মানুষ আশা ধরে রাখতে পারে, সে কখনো হার মানে না। তাই আমাদের সবার উচিত দুঃসময়ে হতাশার কাছে হার না মেনে আশার পথে এগিয়ে যাওয়া।

ABB.gif