ক্ষণিকের আনন্দ অনেক সময় আজীবনের আফসোস!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন মনে হয় এখন একটু আনন্দ করলে ক্ষতি নেই। কিন্তু সেই আনন্দ যদি ক্ষণিকের হয় আর সেটার জন্য ভবিষ্যৎ জীবনে বড় ক্ষতি বয়ে আনে, তখনই সেটাই হয়ে দাঁড়ায় আজীবনের আফসোস। আসলে জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজই ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত, সামান্য এক মুহূর্তের লোভ বা আনন্দ অনেক সময় জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে যায়।অনেকেই হয়তো তাৎক্ষণিক আনন্দের জন্য কিছু করে ফেলে।যেমন পড়াশোনার সময় অলসতা, প্রয়োজনীয় কাজে অবহেলা, বা জীবনের নিয়ম থেকে বিচ্যুত হওয়া। তখন মনে হয়,আজ একদিন করলে কী হবে?কিন্তু ঠিক সেই একদিনই হয়তো পরে জীবনের সবচেয়ে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন একজন ছাত্র পরীক্ষার আগে মোবাইলে সময় কাটিয়ে আনন্দ পেল, কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে না পেরে সারা জীবন আফসোস করলো।
আর খারাপ অভ্যাসের পেছনেও এই ক্ষণিক আনন্দই দায়ী। একজন মানুষ হয়তো সামান্য আনন্দের জন্য ভুল পথে হাঁটে মিথ্যা বলে, কারও সাথে অন্যায় করে, বা ক্ষতিকর কোনো অভ্যাসে জড়িয়ে পরে। তখন হয়তো মুহূর্তের জন্য আনন্দ বা স্বস্তি আসে, কিন্তু যখন তার ফলাফল আসে তখন বুঝতে পারে যে ক্ষণিকের সেই সুখ তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে।আমাদের জীবনে সবসময় মনে রাখতে হবে, ক্ষণিকের আনন্দ কখনো স্থায়ী সুখ দিতে পারে না। বরং ধৈর্য্য, আত্মসংযম আর সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতে প্রকৃত আনন্দ এনে দেয়। যদি আমরা প্রতিটি কাজের আগে ভেবে নিই এর ফলাফল ভবিষ্যতে কেমন হবে? তাহলে হয়তো অনেক আফসোস এড়ানো সম্ভব।

