নীরবতার শক্তি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সাধারণত কথার মাধ্যমেই নিজের অনুভূতি, চিন্তা ও মতামত প্রকাশ করি। কিন্তু সবকিছু প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। নীরবতা শুধু চুপ থাকা নয়, বরং পরিস্থিতি বুঝে নিজেকে সংযত রাখা এবং ভেতরের শক্তিকে কাজে লাগানোর এক বিশেষ উপায়।নীরবতার শক্তি বোঝা যায় সম্পর্কের ক্ষেত্রে। রাগের মুহূর্তে কেউ যদি উত্তপ্ত কথার বদলে নীরব থাকে, কিন্তু অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো সম্ভব হয়। অনেক সময় আমাদের বলা একটি তিক্ত বাক্য সম্পর্ক ভেঙে দিতে পারে, অথচ নীরব থেকে সেই মুহূর্ত পার করে দিলে পরিস্থিতি সহজ হয়ে যায়। তাই নীরবতা হলো ধৈর্যের এক গুরুত্বপূর্ণ প্রকাশ।
আবার নীরবতা মানুষকে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়। যখন আমরা একা থেকে নীরব হই, তখন নিজের জীবন, লক্ষ্য বা ভুলগুলো নিয়ে ভাবার সময় পাই। এভাবেই নীরবতা আত্মউন্নতির দরজা খুলে দেয়। অনেক মহান চিন্তাবিদ ও দার্শনিক নীরবতার ভেতরেই তাদের জ্ঞানের আলো খুঁজে পেয়েছেন।নীরবতার আরেকটি শক্তি হলো সম্মান অর্জন করা। সমাজে যারা কম কথা বলে, প্রয়োজনমতো কথা বলে, তাদের মানুষ বেশি গুরুত্ব দেয়। কারণ নীরবতা কথার মূল্য বাড়িয়ে দেয়। অতিরিক্ত কথা অনেক সময় মানুষের মর্যাদা কমায়, কিন্তু নীরবতা মানুষকে সংযত, ধীরস্থির ও জ্ঞানী হিসেবে তুলে ধরে।
কিন্তু একটা ব্যাপার আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা অনেক সময় প্রতিবাদেরও ভাষা হতে পারে। অন্যায় বা অপমানের জবাব সবসময় উচ্চস্বরে দেওয়া লাগে না, নীরব থেকেও শক্ত বার্তা দেওয়া যায়। অনেক সময় এক মুহূর্তের নীরবতা হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে।নীরবতা হলো এক বিশেষ শক্তি, যা মানুষকে ধৈর্যশীল, চিন্তাশীল ও মর্যাদাবান করে তোলে। কথার মতো নীরবতাও একটি ভাষা আর এই ভাষা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবনে শান্তি ও সফলতা দুটোই অর্জন করা যায়।

