আহা প্রাণ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয়, আমাদের এই দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, কোন কিছুর নিরাপত্তা কিংবা কোন কিছু দায়ভার যদি না নেওয়া যায় কিংবা না নেওয়া হয়ে থাকে, তবে সেটা হলো একেবারে নিশ্চিন্তে বলে দিতে পারি যে মানুষের প্রাণ। অর্থাৎ বাংলাদেশে এমন একটা অবস্থা যে মানুষের প্রাণের কোন দায়ভার কিংবা মানুষের প্রাণের কোন দাম নেই। যে কোন মানুষ, যে কোন মুহূর্তে, যে কোনোভাবেই দুর্ঘটনার কবলে পড়ে নিজের প্রাণ হারাতে পারে। সেটা নিয়ে আসলে আমাদের এই দেশের কারো কোন কিছু বলার নেই, কারো কোন কিছু দেখার নেই। এমন একটা অবস্থা যে আমাদের এই দেশ, আমাদের এই দেশের অবস্থা দিন দিন এত খারাপের দিকে যাচ্ছে যে সবকিছু শেষ হয়ে গেলেও, আসলে আমাদের এই দেশের পরিস্থিতি কখনোই যেন বদলাবে না।

অর্থাৎ, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে যদি আমরা একটু ভালো থাকতে চাই, মুহূর্তের মধ্যেই দেখবেন, আপনি যদি নিজের ঘরের মধ্যে বসে থাকেন, তাও কোথা থেকে যে আপনি দুর্ঘটনার কবলে পড়ে যাবেন, সেটা আসলে আপনি নিজেও টের পাবেন না। অর্থাৎ প্রতিটি প্রাণ যেন এতটাই নগণ্য, যে আপনি থাকেন বা না থাকেন, সেটা নিয়ে আসলে পৃথিবীর কোন দায়ভার নেই, কিংবা পৃথিবীর অর্থাৎ আমাদের দেশের কোন যায় আসে না। আমার কাছে কেন যেন মনে হয়, পৃথিবীর আর কোন দেশে এমন অব্যবস্থাপনা নেই। বিশেষ করে দেখুন, আপনারা ক্যালিফোর্নিয়ার অবস্থা, সেখানে এত এত আগুন ধরে, কিন্তু কোন মানুষ কিন্তু তেমন একটা কথা হতে ঘটনা পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন, যেখানে আগুন লাগুক না কেন, যেখানেই দুর্ঘটনা হোক না কেন, সবচেয়ে বেশি যে ক্ষয়ক্ষতিটা হয়, সেটা হলো মানুষের প্রাণের।

এই বিষয়গুলো আসলে আমাকে দিনের পর দিন কেমন একটা ট্রমাটাইজ করে দিচ্ছে। কারণ এই যে আমাদের পরিবারের মানুষগুলো, বিশেষ করে আমাদের ঘরের ছোট ছোট সন্তানগুলো, যাদেরকে আমরা আগুনের আচের পাশে যেতে দিই না, যাদেরকে দুটো ভাত খাইয়ে দিই, ভাতে আগে ফু দিয়ে যেন মুখ পুড়ে না যায় গরমে কিংবা একটু গরম না লাগে, সেই সন্তানদেরকে যখন পিতা-মাতা দেখে যে আগুনে দাউ দাউ করে জ্বলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছাই হয়ে যাচ্ছে, তখন ব্যাপারগুলো সত্যিই খুব অবাক লাগে, খুব বেশি কষ্টকর মনে হয়। আসলে এই সুখ, এই প্রাণের মায়া কখনোই আমরা ভুলতে পারবো না, আর আমাদের দেশ কখনোই তার পরোয়া করবে না।


ABB.gif