ভীরু মনের সাহসী সিদ্ধান্ত
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সবাই ভাবে যে সাহসী সিদ্ধান্ত মানেই শক্ত মনের কাজ। কিন্তু আসলে অনেক সময় ভীরু মনও অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমন না যে ভয় থাকে না, বরং ভয় থাকতেই সেই সিদ্ধান্তটা আরও কঠিন হয়। কিন্তু জীবনের একটা সময় আসে, যেখানে ভয়কে পেছনে রেখে একটা সিদ্ধান্ত নিতেই হয়।ভয়ের কারণে আমরা অনেক কিছু বলতে পারি না, করতে পারি না। ভেতরে ভেতরে হাজার প্রশ্ন চলে যদি না পারি?, সব নষ্ট হয়ে যায় যদি?, লোকজন কি বলবে?এইসব ভেবে অনেক কিছু থেমে থাকে। কিন্তু যখন ভেতরের কষ্ট আর দম বন্ধ হওয়া অবস্থাটা সহ্য হয় না, তখনই সেই ভীরু মন একটা ঝুঁকি নেয়। হয়তো সেটা নতুন করে কিছু শুরু করা, কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা, নিজের জন্য নতুন কিছু ভাবা কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়ে যায়।
এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেক দ্বিধা কাজ করে। আপনি জানেন না সামনে কী অপেক্ষা করছে। আপনি হয়তো একা হয়ে যাবেন, হয়তো নতুন করে কিছু শিখতে হবে, হয়তো আবার ভেঙে পড়ার ভয়ও আছে। কিন্তু তাও একসময় মনে হয়, এরচেয়ে এই ভয়ের ভেতরেই কিছু করে ফেলা ভালো। কারণ সবসময় অন্যের কথা ভেবে বাঁচা যায় না।এইরকম সাহসী সিদ্ধান্তের পর হয়তো কিছু লোক আপনাকে দোষ দেবে, কেউ আপনাকে বুঝবে না, কিন্তু দিনশেষে আপনি জানেন, আপনি নিজের শান্তির জন্য একটা পদক্ষেপ নিয়েছেন। এটা ছোট না। এটা একটা ভীরু মনের অনেক বড় কাজ।
সবাই সবসময় শক্ত মনে জন্মায় না। কেউ কেউ ভয়ের মধ্যে থেকেই বাঁচতে শেখে। আর একেকটা কঠিন সিদ্ধান্ত সেই ভীরু মনকেই ধীরে ধীরে বদলাতে থাকে। নিজেকে বিশ্বাস করতে শেখায়, নিজের কথা ভাবতে শেখায়।এই সাহসী সিদ্ধান্তগুলো সবসময় সঠিক হয় না, কিন্তু এগুলো না থাকলে জীবন কেমন যেন থমকে থাকে। তাই সাহসী না হলেও, সিদ্ধান্তটা যখন মন থেকে আসে, তখন সেটা একটা দরকারি পরিবর্তনের শুরু হয়। আর হয়তো সেইভাবেই একটা ভীরু মন একসময় নিজের ওপর ভরসা করতে শিখে।আসলে ভরসা করতে পারা টা এক এক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়।এই ভরসাটাই এক সময় অনেক বড় ব্যাপার হয়ে যায়।অনেক বড় মানে অনেক বড়!হয়তো আমরা বুঝতে পারিনা কিন্তু বুঝতে পারা মানেই জীবন সুন্দর।


Good