মোবাইল আসক্তি: প্রযুক্তি কি আমাদের গ্রাস করছে?


male-2013929_1920.jpg

Source

বর্তমানে মোবাইল আসক্তি একটি ব্যাপক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আমরা সকলেই বুঝি এবং অনেকেই অনুধাবনও করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়ে আমরা অনুধাবন করতে পারলেও এর বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেই না। বরঞ্চ আমরাই আরো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের চেয়ে ফোন হাতে ধরিয়ে দেই, যাতে করে তারা কার্টুন দেখে সময় পাস করে এবং আমাদেরকে বিরক্ত না করে। এই বিষয়গুলো ছোটবেলা থেকেই যখন কারো অভ্যাস হয়ে যায়, তখনই এই বিষয়গুলো আসক্তিতে পরিণত হয়ে যায়।

বর্তমানে প্রযুক্তির বদৌলতে আমাদের মুঠোফোনই সব ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার এক্সেস এবং বিভিন্ন ধরনের বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে আমাদের এই মোবাইল ফোন। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার ফলে আমাদের শারীরিক যেরকম সমস্যা হচ্ছে তেমনি আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আসলে আমরা সেভাবে অনুধাবন করতে পারি না।

একটা সময় ছিল যখন আমরা নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া বের করতাম, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমার সফল করার জন্য। কিন্তু বর্তমানে আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। আমাদের চিন্তা ভাবনা করার যে পদ্ধতিটা রয়েছে সেটাও এখন বর্তমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ কোন কিছুর আইডিয়ার প্রয়োজন হলেই আমরা চিন্তাভাবনা না করে চ্যাট জিপিটি কিংবা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে জিজ্ঞাসা করে সে সবকিছু সমস্যার সমাধান নিয়ে নিচ্ছি। কিন্তু আমরা যে একটু চিন্তা করে সেগুলো বের করব, সেটার হয়ে উঠছে না। যার কারণে আমাদের মস্তিষ্কের যে চিন্তাভাবনা করার ক্ষমতা সেটাও দিনে দিনে কমে যাচ্ছে।

ABB.gif

Sort:  

বাহ @ritzy-writer, আপনার আজকের লেখাটি খুবই সময়োপযোগী! মোবাইল আসক্তি যে আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে, তা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ছোট বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেওয়ার যে প্রবণতা, সে বিষয়ে আপনার উদ্বেগ যথার্থ।

আমি মনে করি, আপনার এই লেখাটি অনেককেই সচেতন করবে এবং তারা নিজেদের অভ্যাস পরিবর্তনে আগ্রহী হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অতিরিক্ত আসক্তি থেকে মুক্তির উপায় নিয়ে আরও আলোচনা হওয়া উচিত।

লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে আরও শেয়ার করুন, সেই অপেক্ষায় রইলাম।