ভুল থেকে শেখাটাই তো আসল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা জীবনে যতই চেষ্টা করি না কেনো আমাদের ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। ভুল ছাড়া আসলে শেখা সম্ভব নয়। আমরা যখন হাঁটতে শিখি তখনও অসংখ্যবার পরে যাই আবার উঠে দাঁড়াই। এভাবেই ছোট্ট একটি শিশু ধীরে ধীরে হাঁটার কৌশল শিখে নেয়। তাই ভুল করা খারাপ নয়, বরং ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল ভুল।ভুল আমাদের চোখ খুলে দেয়। জীবনের পথে আমরা যে ভুলগুলো করি, সেগুলো আমাদের অভিজ্ঞতা বাড়ায় এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একজন ছাত্র যদি পরীক্ষায় কোনো ভুল করে, তবে সে বুঝতে পারে কোথায় তার দুর্বলতা আছে। এরপর সে চেষ্টা করলে পরবর্তী সময়ে সেই ভুল আর হবে না। একইভাবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে করা ভুলগুলোই মানুষকে আরও সচেতন ও দক্ষ করে তোলে।

ভুল থেকে শেখা মানুষকে নরম করে। কারণ ভুল বুঝতে পারলে আমরা উপলব্ধি করি আমরা নিখুঁত নই। এতে অহংকার কমে যায় এবং উন্নতির ইচ্ছা জন্মায়। যাদের আসলে মনে থাকে আমি ভুল করতে পারি না তারা কখনোই আসল উন্নতির পথে এগোতে পারে না। যারা নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তারাই প্রকৃত অর্থে সফল হয়।কিন্তু ভুলকে ভয় পাওয়া উচিত নয়। অনেকেই ভুল করার ভয়ে নতুন কিছু চেষ্টা করে না, অথচ নতুন কিছু শিখতে হলে ভুল হবেই। বরং সাহস করে চেষ্টা করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুলকে অভিজ্ঞতার অংশ হিসেবে নিলে জীবনের পথ অনেক সহজ হয়ে যায়।

এসব ভুল আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য একধরনের শিক্ষা। তাই জীবনে ভুল হলে হতাশ না হয়ে সেটি থেকে শিক্ষা নেওয়াটাই আসল। কারণ ভুলের ভেতরেই লুকিয়ে থাকে আমাদের সঠিক পথ খুঁজে পাওয়ার উপায়।

ABB.gif