নিজের ভুলগুলোকে নিজের শিক্ষক বানানো

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা ব্যাপার আমার মাঝে মধ্যে মনে হয় যে ভুল ব্যাপারটি আসলে করাটাও মাঝেমধ্যে একটা ভালো ব্যাপার হয়ে যায়। অর্থাৎ ভুল করা সত্যিকার অর্থে ভালো ব্যাপার নয়। কিন্তু এটা ও এক একটা সময় একটা ভালো ব্যাপার হয়ে যায়। যখন সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাই আসলে কোনো ভুল করার পরে আমার মনে হয় যে অতো বেশি হীনমন্যতায় না ভুগে আমরা যদি আসলে আমাদের নিজেদের ভেতরটাকে পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে খুব একটা মন্দ হয় না।

ভুল করা খুব স্বাভাবিক একটা জিনিস। কিন্তু আমরা অনেক সময় সেই ভুলগুলোকে লুকাতে চাই, ভুল স্বীকার করতে চাই না। অথচ ভুল থেকেই সবচেয়ে বেশি শেখা যায়। আপনি যদি নিজের ভুলগুলোকে এড়িয়ে যান, তাহলে একই ভুল বারবার করতে থাকবেন। কিন্তু যদি একটু থেমে ভাবেন, এই জায়গায় আমি কেনো ভুল করলাম?তাহলে সেখান থেকেই শুরু হয় শেখার আসল পথ।

ভুল করে ফেলার মানে এই না যে আপনি ব্যর্থ। বরং যারা জীবনে বড় কিছু করেছে, তারা সবাই কোনো না কোনো সময় ভুল করেছে। পার্থক্য এই, তারা সেই ভুল থেকে শিখেছে। ভুল মানে অভিজ্ঞতা। সেটা তিক্ত হোক বা লজ্জাজনক সেখানেই আপনার ভবিষ্যতের শিক্ষা লুকানো থাকে।অনেকে ভাবে, ভুল মানে অপমান। তাই সেটা ঢাকতে চায়। কিন্তু আপনি যদি ভুল মেনে নেন, তাহলে আপনি নিজেকেই শেখার একটা সুযোগ দেন। ধরুন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে পেছনে গিয়ে দেখলেন সেটা ঠিক হয়নি। এখন আপনি চাইলে নিজের অহং ধরে রাখতে পারেন, আবার চাইলে বলতে পারেন, হ্যাঁ, এখানে আমি ভুল করেছিলাম।দ্বিতীয়টা কঠিন হলেও, সেটাই আপনাকে মানুষ হিসেবে আরও পরিপক্ব করে।

নিজের ভুল থেকে শিক্ষা মানে শুধু দোষ স্বীকার না, বরং সেই ভুল আর যেন না হয়, সেজন্য নিজের চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সবকিছু নিয়ে ভাবা। অনেক সময় দেখা যায়, একটা ছোট ভুলের কারণে আপনি অন্য কাউকে কষ্ট দিয়েছেন, বা নিজের একটা বড় সুযোগ হারিয়েছেন। সেগুলোর গুরুত্ব বুঝে ভবিষ্যতে আপনি আরও সচেতন হতে শিখবেন।সবচেয়ে বড় কথা, নিজের ভুলের দায়িত্ব নেওয়া মানুষ আত্মবিশ্বাসী হয়। কারণ সে জানে, সে ভুল করলেও সেটা শুধরাতে পারে। বাইরে থেকে কেউ যা-ই বলুক, আপনি যখন নিজের ভুল মেনে তাকে নিজের শিক্ষকের মতো দেখে উন্নতি করেন, তখন আর কেউ আপনাকে থামাতে পারে না।ভুল করা দোষের কিছু না। ভুল থেকে না শেখাই দোষ। আপনি যদি প্রতিটা ভুলের ভেতরে লুকানো শিক্ষাটা খুঁজে বের করেন, তাহলে জীবনের প্রতিটা ধাক্কা একটা নতুন অধ্যায় হয়ে দাঁড়াবে। আর আপনি প্রতিদিন একটু করে আরও সচেতন, আরও শক্তিশালী হয়ে উঠবেন।

ABB.gif