নিরাপত্তার বালাই নেই!
তার মূল কারণ হিসেবে আমি বলতে পারি স্বার্থপরতা। কারণ পৃথিবীর, কিংবা আমাদের দেশের… অবশ্য আমি পৃথিবীর কথা বলবো না, কিন্তু পৃথিবীতে আসলে আমাদের মতন এমন দেশ, এমন অস্বাভাবিক এবং স্বার্থপর দেশ আছে কিনা অন্তত আমার মনে হয় না। কারণ আমাদের দেশের এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের দেশের রাজনীতি। কারণ যে মানুষই ক্ষমতায় যায়, সে মানুষই কি করে যেন সবকিছু মুছে ফেলার ক্ষমতা রাখে। সে মানুষ কি করে যেন দায়বদ্ধতা থেকে বের হয়ে যায়। তার যেন কাউকে কোন কিছু কৈফিয়ত দেওয়ার নেই। তার যা ইচ্ছা সে ওই গদিতে বসে সবকিছু করতে পারে, সবকিছু বদলাতে পারে, শুধু বদলাতে পারে না কোন ভালো কিছু। অর্থাৎ সে সব সময় খারাপ কোন কিছুই ঊর্ধ্বমুখীতে রাখে আর নিম্নে থাকে ভালো কোন কাজ আর দেশের নিরাপত্তা।
বিশেষ করে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর দিকে যদি তাকাই, তাহলে সত্যি কথা বলতে আমার বর্তমানে হাসি পায়। কারণ তারা এমন সব অস্ত্র দিয়ে এখনো পর্যন্ত, কিংবা বিমান কিংবা যুদ্ধবিমান এই বিষয়গুলো নিয়ে এখনো কাজ করছে, যেগুলো আসলে একেবারে আদিম যুগের বলা চলে। অর্থাৎ যেগুলোকে ভাঙার দোকানে বিক্রি করে দেওয়া উচিত, সেগুলো নিয়ে যখন তারা মাঠে নামে, যখন তারা আকাশে উড়ে তখন আসলে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাটাই যেন বোকামি। কারণ এটা ভাঙারই যুদ্ধবিমান নিয়ে যখন আপনার মাথার উপর দিয়ে সে উড়ে যাবে, কোন পাইলট তখন পাইলট যত দক্ষ এবং অভিজ্ঞ হোক না কেন, তার সাধ্য নেই আপনাকে বাঁচানোর। কারণ সে কোন না কোনভাবে আপনাকে ক্ষতি করবে, কোন না কোনভাবে চারপাশটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। সর্বোপরি, আমাদের এই দেশের নিরাপত্তা এবং জানের নিরাপত্তা বলতে কিছুই নেই। এটা আমার মনে হয় এই দেশ ছেড়ে দ্রুত চলে যাওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ।

