"পাকা কলার মজাদার কেক রেসিপি"
নমস্কার
পাকা কলার মজাদার কেক রেসিপি:
কলা খুবই জনপ্রিয় একটি ফল।যেটা সারাবছর পাওয়া যায় ও খুবই উপকারী শরীরের জন্য।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে,শরীরকে ঠান্ডা রাখতে এই ফলের জুড়ি নেই।যাইহোক আমি এখানে ব্যবহার করেছি সাগর কলা।যেগুলো আমাদের বাড়ির গাছের,খেতে খেতে কয়েকটি পড়ে ছিল।কিন্তু অতিরিক্ত পেকে যাওয়াতে কেউ খেতে চাইছিলো না,কি আর করার!তাই ডিম দিয়ে কেক তৈরি করে ফেললাম।যেটা খেতে খুবই মজাদার হয়েছিল।আর এটি ছোট থেকে বড় সকলের কাছেই বেশ ভালো লাগবে খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---
উপকরণসমূহ:
2.ডিম- 1টি
3.গুঁড়ো দুধ - 1 প্যাকেট
4.ময়দা- 1.5 কাপ
5.চিনি-1 কাপ
6.সাদা তেল-2.5 টেবিল চামচ
7.বেকিং পাউডার-1 টেবিল চামচ
8.ভ্যানিলা-1 টেবিল চামচ
9.রঙিন লজেন্স
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1

প্রথমে আমি পাকা কলাগুলি নিয়ে নেব।যেগুলো খুবই পেকে কালো হয়ে গিয়েছে।
ধাপঃ 2
ধাপঃ 3

এবারে কলাগুলি হাত দিয়ে চটকে নেব যেন একদম দলাভাব না থাকে।
ধাপঃ 4

এখন একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে পরিমাণ মতো গরম জলে মিশিয়ে নেব।
ধাপঃ 5

এরপর পরিমাণ মতো চিনি,ময়দা ও বেকিং পাউডার নিয়ে নেব কলার মধ্যে।
ধাপঃ 6

এবারে সাদা তেল ও একটি ডিম দিয়ে দেব কলার মধ্যে।
ধাপঃ 7

এখন উপকরণগুলি একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
ধাপঃ 8

এবারে ভ্যানিলা ও দুধের মিশ্রণটি দিয়ে দিলাম।
ধাপঃ 9

এরপর পুনরায় নেড়েচেড়ে একটি ঘন বেটার তৈরি করে নিলাম।
ধাপঃ 10

এখন একটা টিফিন বাটির মধ্যে সাদা রঙের কাগজ দিয়ে দিলাম।সেই কাগজে সাদা তেল মিশিয়ে দিলাম এবং কেকের মিশ্রণটি ঢেলে দিলাম কাগজের মধ্যে।
ধাপঃ 11

এখন বাতিটি ট্যাপ করে করে কেকের বেটারটি ভালোভাবে সেট করে নিলাম।সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম রঙিন লজেন্স।
ধাপঃ 12

এরপর টিফিন বাটির ঢাকনা লাগিয়ে নিয়ে একটি শুকনো কড়াইতে বসিয়ে দেব।তারপর 35-40 মিনিট জ্বাল করে নেব মিডিয়াম ও লো আঁচে।
ধাপঃ 13

এবারে কেকের পাত্রটি নামিয়ে ঢাকনা খুলে নেব।
ধাপঃ 14

তো আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে।যেটির উপর ও নিচের দিকটা এমন দেখতে হয়েছিলো।
শেষ ধাপঃ

তো তৈরি করা হয়ে গেল আমার "পাকা কলার মজাদার কেক রেসিপি"।
পরিবেশন:

এখন কেকের নিচের কাগজ সরিয়ে এটি পরিবেশন করতে হবে গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায়।এটি খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিলো।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|











টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে পাকা কলার মজাদার কেক রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার বাসায় প্রতিদিনই কলা থাকে তবে এরকম বেশি পাকা কলা কেউ খেতে চায় না। তবে আপনার রেসিপিটা দেখে শিখে নিলাম এখন থেকে এ ধরনের কলা দিয়ে কেক তৈরি করলে অনায়াসে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে পাকা কলার মজাদার কেক রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ভাইয়া, এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন।আশা করি সকলের ভালো লাগবে তাছাড়া আপনি চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে পাকা কলার মজাদার কেক রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ইউনিক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আপনার তৈরি রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া, খুবই মজাদার হয়েছিল খেতে এটা।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
পাকা কলা দিয়ে কেক কিংবা যেকোনো পিঠা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়।এতো পাকা কলা আমাদের বাসায় ও কেউ খেতে চায় না।তাই এ ধরনের কেক তৈরি করে নিলে সবাই খুব মজা করে খেতে পারে।কেক তৈরি করার রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।
আপু, ট্রাই করে দেখতে পারেন এভাবেও আপু।ধন্যবাদ আপনাকে।
কলা দিয়ে যে কেক বানানো যায়,এটা প্রথম দেখলাম। এইজন্যই বলে দুনিয়ায় জানার কোন শেষ নেই৷ তবে কেক দেখেই ধারণা করতেছি খুবই টেস্টি হইছে খাইতে। ধন্যবাদ দিদি ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য।
হ্যাঁ দাদা,খুবই টেস্টি হয়েছিল।আর আমি আগেও এমন অনেক কলার রেসিপি শেয়ার করেছি।যেমন,, পিঠা ও প্যান কেক ইত্যাদি।ধন্যবাদ আপনাকে।
একদমই চমৎকার সুন্দর সুস্বাদু ইউনিক রেসিপি পাকা কলার মজাদার কেক রেসিপি টি ভীষণ লোভনীয় হয়েছে। দেখেই খেতে মন চাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর রেসিপিটি ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।
বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye
করে দিয়েছি তো দাদা তবে অন্য পোস্টে শেয়ার করে দিয়েছিলাম।এখন আবার এটাতেও করে দিলাম😊.
পাকা কলা দিয়ে দেখছি অনেক মজাদার ভাবে কেক তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা কেক যেমন ইউনিক ছিল, তেমনি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এরকম ভাবে কখনো পাকা কলার কেক তৈরি করা হয়নি। দেখেই বুঝতে পারছি এই কেক অনেক মজা করে খেয়েছিলেন।
আপু সময় পেলে অবশ্যই তৈরি করে খাবেন এভাবে।আসলেই মজা করে খেয়েছিলাম, ধন্যবাদ আপনাকে।
কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আসলেই কলা বেশি পেকে গেলে খুব একটা খেতে চায় না আর আপনি সেই পাকা কলা দিয়েই ইউনিক ধরনের একটা কেক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই মুগ্ধ হলাম কারণ এরকম ভাবে কখনো কেক তৈরি করতে দেখিনি কাউকে। আপনার তৈরিকৃত এই কলা দিয়ে কেক তৈরির রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
এখন দেখে নিলেন ভাইয়া,ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।ধন্যবাদ আপনাকে।