আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটু ব্যস্ত সময় পার করছি অবশ্য পারিবারিক কিছু বিষয় নিয়ে, এটা আমার দিক হতে ঠিক আছে। মাঝে মাঝে এমন পরিস্থিতি আমাদের সবার ক্ষেত্রেই তৈরী হয়, যেখানে সত্যটাকে চাপা দিয়ে অনেকটা অভিনয়ের মাধ্যমে জীবনকে স্বাভাবিক কিংবা গতিশীল রাখার চেষ্টা করতে হয়। এটা শুধু আমি নই পরিস্থিতির স্বীকার হয়ে কমবেশী আমরা সবাই করে থাকি, অনেক ক্ষেত্রে করতে বাধ্য হই।
কারণ মাঝে মাঝে আমরা প্রকৃত সত্যের সম্মুখীন হতে ভয় পাই, সম্পর্কের মায়া কিংবা নিজের প্রকৃত অবস্থা আমরা যাচাই করতে চাই না, পাছে না সবটা মিথ্যা হয়ে যায় এই ভয়ে। দেখুন আমাদের সমাজের কিংবা পরিবারের বন্ধন সমূহের মাঝে বর্তমানে যে অবস্থা বিড়াজ করছে সেখান হতে আমরা বের হয়ে আসতে পারবো না, একটা মিথ্যা আরবণ দিয়ে ঢেকে হলেও আমরা ভুল আশ্বস্ত হয়ে গতিশীল থাকার চেষ্টা করি। দেখুন, গতিশীল থাকার দুটো পদ্ধতি রয়েছে, হয় পরিস্থিতি বদলে দাও না হয় পরিস্থিতি মানিয়ে নাও, এর বাহিরে কোন বিকল্প নেই।
সুতরাং নিজেকে টিকে থাকতে হলেও, অথবা নিজেকে গতিশীল রাখার জন্য হলেও এভাবে টিকে থাকা জরুরী। আপনি যদি সব কিছুর বিকল্পে যেতে ভয় না পান তাহলে সেটাকে বদলে দেয়ার চেষ্টায় গতিশীল হতে পারেন, তাহলে অবশ্যই সেটা করা উচিত। যদি সেটা সম্ভব না হয় তাহলে সেই পরিস্থিতিকে মানিয়ে নেয়া কিংবা স্বাভাবিক হিসেবে গ্রহণ করাটাই বাস্তব সম্মত। এর বাহিরে অন্য কিছুর সুযোগ নেই, এই জন্যই আমি মানিয়ে নেয়ার পক্ষপাতিত্বে বিশ্বাস করি।
সময় ও সুযোগ সর্বদা এক থাকে না, তাছাড়া এই সামাজিক অবক্ষয়ের বিপক্ষে লড়াইয়ে নামার সাহস আমাদের মাঝে খুব কমই আছে, আমরা চাইলেও এই সামাজিক রীতি কিংবা নীরিত বিপক্ষে যেতে পারবো না। সুতরাং সেখানে আদের লড়াই করার মানসিকতা নেই যেখানে আমরা সমাজের বিপক্ষে যেতে পারবো না, সেখানে সেটাকে মানিয়ে নেয়ার বিষয়টিই উপযুক্ত। জয় পরাজয় পরের কথা, আগে তো টিকে থাকার চেষ্টা করতে হবে।
আমাদের সমাজে আমরা এমন অনেক অসঙ্গি দেখি, তারপর সেটাকে মানিয়ে নেয়ার চেষ্টা করি। অনেক খারাপ কিছুর স্বাক্ষী হই কিন্তু তবুও সেটাকে হজম করার চেষ্টা করি, কারণ আমাদের এই নিয়মের বাহিরে আসার সুযোগ নেই। যেখানে বেঁচে থাকাই বড় দায় সেখানে লড়াইয়ের মানসিকতা তৈরী করা সত্যি অনেক বড় দুঃসাধ্য, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




