পরেশনাথ পাহাড়ের মধ্যে মৌচাকের মেলা বসেছে

in Beauty of Creativityyesterday

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পরেশনাথ পাহাড়ের মধ্যে মৌচাকের অপূর্ব দৃশ্য শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

1000018805.jpg

1000018806.jpg

পরেশনাথ পাহাড়টি ভারতবর্ষের ঝাড়খণ্ডের পরেশনাথে অবস্থিত। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত। এই পাহাড় সবচেয়ে উঁচুতে একটা পরেশনাথ জৈন মন্দির রয়েছে। ইতিহাস থেকে জানা যায় যে, ২৪ জৈনদের বিশ্বাস অনুযায়ী,২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন এই পবিত্র পরেশনাথ পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন। এই ২৪ তম এর মধ্যে ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এখানে নির্বাণ লাভ করেন বলে পাহাড়টির নাম পরেশনাথ পাহাড় রাখা হয়। পূর্বে ঘন বনে ঘেরা ছিলো এই পরেশনাথ। প্রচুর মধু বচনেও ঘেরা এই বন পরবর্তীতে তীর্থষ্ঠান হয়ে উঠে। কিছু দিন আগে আমরা বন্ধুরা মিলে পরেশনাথ পাহাড় ১৫ কিলোমিটার হেঁটে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় তার পর জৈন মন্দির দর্শন করে আরও ১৫ কিলোমিটার হেঁটে পরেশনাথ মধুবন থেকে বেরিয়ে আছি। পাহাড়ের মধ্যে হেঁটে যাওয়ার সময় প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখার সাথে সাথে চোখে পড়ে পাহাড়ের মধ্যে বিশাল গাছের মগ ডালে অনেক গুলি মৌচাক। যেগুলি মানুষের সংগ্রহ করা অনেক কষ্টকর কাজ। আমি দুইটা ছবি ক্যামেরা বন্দি করেছিলাম। কিছু মৌচাকে মৌমাছিরা মধু খেয়ে চলে গেছে আবার কিছু মৌচাক ছিলো যেগুলিতে মৌমাছিরা মধু সংগ্রহ করিতেছে। সত্যিই দৃশ্যটি মনোমুগ্ধকর ছিলো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন। আমিও অনেক উপভোগ করেছিলাম।

ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy