স্বরচিত কবিতাঃ শুভ জন্মদিন টিন টিন বাবু ।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1727405573595.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।

সব সময় তো ভিন্ন ভিন্ন বিষয়ে কবিতা শেয়ার করি। তবে আজকে টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে একটি কবিতা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত দেখতে দেখতে টিন টিন এর ছয় বছর পূর্ণ হলো। আর আমার বাংলা ব্লগে সবার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।আজকে টিন টিন এর শুভ জন্মদিন উপলক্ষে নিজের মত করে একটি কবিতা তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ শুভ জন্মদিন টিন টিন বাবু ।

লিখেছি আমি : @nevlu123

শুভ শুভ শুভ দিন,
টিন টিন বাবুর জন্মদিন।

এলে তুমি ধরণীতে,
দাদা বৌদির কোল জুড়ে।
থেকো সদায় মায়ায়,মমতায়,
এই দোয়া রইলো সদায়।

এলে তুমি এলো খুশি,
তোমার সব আপনের অন্তরে।
সবার বুক পূর্ণতা পেলো,
সবাই খুশিতো হলো আত্মহারা।

বাবা মায়ের আদরে আদরে,
থেকো সারা জীবনভর।
আপনদের নিয়ে গড়ে তুলো,
তোমার মনের মত এক ভুবন।

গোল বাগিচার মাঝখানে তুমি,
ছোট্ট একটি ফুল।
তোমায় পেয়ে দাদা বৌদির,
মন হলো ব্যকুল।

বেঁচে থাকো ধরণীতে,
মানুষের মত মানুষ হয়ে।
তোমার জন্য আমাদের সবার,
ভালোবাসা যায় বয়ে।



কবিতার মর্ম কথা

আজকে টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে একটি কবিতা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত দেখতে দেখতে টিন টিন এর ছয় বছর পূর্ণ হলো। আর আমার বাংলা ব্লগে সবার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।আজকে টিন টিন এর শুভ জন্মদিন উপলক্ষে নিজের মত করে একটি কবিতা তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছন্দে ছন্দে বেশ দারুন কবিতাই তো লিখেছেন দেখছি। আমার কাছে কিন্তু দারুন লেগেছে। প্রতিটি লাইন যেন আপনি টিনটিন সোনাকে একেবারে পাশে বসিয়ে লিখেছেন। যাই হোক এমন সুন্দর ছন্দে ছন্দে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই টিনটিন বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার লেখা কবিতা সবগুলো লাইন সত্যি খুব সুন্দর ছিল। টিনটিন বাবুর জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে। অনেক সুন্দর করে লিখেছেন কবিতার সবগুলো লাইন।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের সকলের মাঝে ফুটিয়ে তুলেছেন। আমরা সকলে টিনটিন বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবাই ব্যস্ততার মাঝেও এই কমিউনিটির কাজগুলো নিয়মিত করার চেষ্টা করে যায়। যাই হোক টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিকই বলেছেন আপনি দেখতে দেখতে টিনটিন বাবু বড় হয়ে যাচ্ছে। টিনটিন এর জন্মদিন উপলক্ষে লেখা আপনার কবিতাটি কিন্তু খুব চমৎকার হয়েছে। টিনটিনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 2 years ago 

টিনটিন বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা এই কবিতা পড়ে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। টিনটিন বাবুর প্রতি দোয়া ভালোবাসা সব কিছুকে অনেক সুন্দর করে কবিতার লাইন গুলোর মধ্যে আপনি তুলে ধরেছেন। আমার কাছে আপনার ছন্দ মিলে লেখা এই কবিতাটা খুব ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর কবিতা গুলো সব সময় শেয়ার করবেন। আর টিনটিন বাবুর প্রতি দোয়া ভালোবাসা সবসময় থাকবে।

 2 years ago 

আপনি প্রফেশনাল কবি না হলেও খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনার লেখা এই কবিতাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। টিনটিন বাবুর জন্য দোয়া রইলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে জন্মদিনের উইশ জানানোর জন্য।

 2 years ago 

প্রথমে জানাই টিন টিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা। আজকে আপনি টিন টিনবাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কবিতা লিখেছেন। দেখতে দেখতে ছয়টি বছর হয়ে গেল আমাদের সবার প্রিয় টিন টিন বাবুর। আপনি মনের অনুভূতি দিয়ে টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

দেখতে দেখতে আমাদের সবার প্রিয় টিনটিন বাবু বড় হয়ে যাচ্ছে। যাইহোক টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।