মাকে দেখতে দুই ভাই আজ যাচ্ছে বাংলাদেশ

in আমার বাংলা ব্লগ9 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_2974.jpeg

অনেকেই হয়তো জানেন আমর শাশুড়ির ব্রেন স্ট্রোক হয়েছে। অবস্থা মোটামুটি রয়েছে।দুই তিন দিনের মধ্যে বাসায় নেওয়ার কথা ছিল। কিন্তু এখন আর নেয়ার কথা কিছুই বলছে না ডক্টর, অবস্থার উন্নতি হয়নি।শুনেছি এখন নাকি তাকে থেরাপি দেওয়া হচ্ছে।জানিনা আর কতদিন এ অবস্থায় থাকবে। যাই হোক আজ আমার হাজব্যান্ড, আর ছোট ভাসুর যাচ্ছে বাংলাদেশে।বড় ভাসুর ইতিমধ্যেই বাংলাদেশে চলে গিয়েছেন, এখন তারা দুজন যাচ্ছে।আজ ইংল্যান্ডের সময় বিকাল ৬ টায় তাদের ফ্লাইট।আর পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।বাংলাদেশ বিমানে তাদের ফ্লাইট হচ্ছে, সরাসরি পৌঁছে যাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

IMG_2973.jpeg

হাজব্যান্ডের মন ভীষণ খারাপ, একদিকে যেমন মায়ের অসুস্থতা, অন্যদিকে আমাদেরকে ফেলে যাচ্ছে বাংলাদেশে।মেয়ে দুটির মনও খারাপ, ছোট মেয়ে তো কান্নাকাটি করছে।আমরা কেউই এয়ারপোর্টে যায়নি কারণ এখান থেকে Heathro এয়ারপোর্টে যেতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে। আমাদেরকে একা একা ফিরতে হবে তাই আমরা আর কেউ যায়নি।এ কয়েকদিন বেশ ধকল গিয়েছে হাজবেন্ডের উপর কারণ প্রায় এক মাসের মত বাংলাদেশে থাকবে, ঘরের যাবতীয় কেনাকাটা করতে হয়েছে।যখন আমরা বাংলাদেশে যাই তখন সকলের জন্য কেনাকাটা করতে করতে অস্থির। যেহেতু এবার মাত্র কয়েকদিনের মধ্যে ডিসিশন হয়েছে বাংলাদেশের যাওয়ার, আর শাশুড়ি অসুস্থ, এছাড়া বাংলাদেশ থেকে আমরা এসেছি এখনও এক বছর হয়নি, তাই তেমন কেনাকাটা করা হয়নি।

IMG_2969.jpeg

দুটি বড় লাগেজ, আর একটি হ্যান্ড লাগেজ।আর আমরা সকলেই গেলে লাগতো ছোট বড় মিলিয়ে বারোটি লাগেজ।যাইহোক এবার তো আর আনন্দ করতে যাচ্ছে না, শাশুড়ি অসুস্থ, তাকে দেখতে যাচ্ছে।সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখানে ভালোভাবে থাকতে পারি, কোন বিপদে না পড়ি, অন্যদিকে হাজব্যান্ড যেন ভালোভাবে বাংলাদেশে পৌঁছে তার মাকে নিয়ে ঈদ কাটিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile