অবশেষে শাশুড়ি হসপিটাল থেকে বাড়ি ফিরলেন
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
গতকাল অনেক ভালো খবর পেয়েছি কারণ বাংলাদেশে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, গতকাল তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এখন মোটামুটি ভালো রয়েছেন।প্রায় এক সপ্তাহ পর আজ বাড়ি ফিরলেন। এর আগে আমার হাজব্যান্ড আর ছোট ভাসুর ২-৩ দিন আগে বাংলাদেশে গিয়েছেন। তারা এয়ারপোর্ট থেকে নেমে প্রথমেই চলে গিয়েছিলেন হসপিটালে মায়ের সাথে দেখা করতে।আর লন্ডনের বড় ভাসুর তাদের কয়েকদিন আগেই চলে গিয়েছিলেন মাকে দেখতে।এখন তারা পাঁচ ভাই একসাথে রয়েছেন, রয়েছেন মায়ের কাছে।এখন সত্যিই এটি একটি আনন্দের মুহূর্ত।সচারচর এভাবে পাঁচ ভাই একত্রিত হতে পারেন না, কারণ সবার সময় সুযোগ একসাথে আসে না।
যাইহোক শাশুড়ি বাড়ি ফিরলেও তিনি কিন্তু সংক্রামুক্ত নন।যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছিল, আর বড় ধরনের ব্রেন স্ট্রোক, তাই এখনো পুরোপুরি সুস্থ নন।একা একা বাথরুমে যেতে পারছেন না, ধরে নিয়ে যেতে হচ্ছে।হুইল চেয়ার ও গ্যাসের সিলিন্ডার ও কেনা হয়েছে। পুরোপুরি খেতেও পারছেন না, নরম খিচুড়ি করে খাওয়ানো হচ্ছে।বাড়ীতে দুই ভাবী রয়েছেন তারা যত্ন নিচ্ছেন। কিন্তু টুয়েন্টি ফোর আওয়ার তো তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। তাই একজন নার্স খোঁজা হচ্ছে, যদি এভাবে পাওয়া যেত তাহলে খুবই উপকার হত।কয়েক জায়গায় খোঁজ লাগানো হয়েছে।আশা করছি খুঁজে পাওয়া যাবে। আর খুঁজে না পাওয়া গেলেও একজন মহিলা যিনি ভালোভাবে তার যত্ন নিতে পারবেন এমন একজন হলেও হবে।
যাইহোক সকলেই তার জন্য দোয়া করবেন তিনি যেন ভালোভাবে আরো কিছুকাল সকলের সাথে কাটাতে পারেন।আজ তাহলে এতটুকুই।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses


