আমার মরিচ গাছগুলো এখন মরিচে ভরপুর
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
নিজের বাগান থেকে টাটকা শাক-সবজি, ফলমূল খেতে কার না ভালো লাগে? আসলে এতে অন্য রকম এক ভালো লাগা কাজ করে।প্রতিবারের মতো এবার যদিও তেমন বেশি ফলন হয়নি আমার বাগানে, তবে কিছু কিছু হয়েছে মোটামুটি।গত বছর একটি গাছ ছাড়া তিনটি গাছে প্রচুর পরিমাণে আপেল ধরেছিল। তবে এ বছর মাত্র একটি গাছে বেশ ভালই আপেল রয়েছে, বাকি গাছগুলোতে খুবই সামান্য পরিমাণে।পেয়ার গাছে মোটামুটি বেশ ভালই পেয়ার ধরেছে। চেরি গাছে চেরি ফল এসেছিল যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আঙ্গুর ফলে এখন ছোট ছোট ফুল থেকে আঙ্গুর বের হচ্ছে।ফলের গাছগুলো মোটামুটি বেশ ভালই আছে কিন্তু সবজি গাছগুলো থেকে আশানুরূপ ফলন পাওয়া হয়নি।তবে মরিচ গাছের ফলন পেয়ে খুবই সন্তুষ্ট।আপনারা অনেকেই হয়তো দেখেছিলেন বাসায় বীজ থেকে যে চারা আমরা তৈরি করেছিলাম সেগুলো বাগানে লাগিয়েছিলাম। কিন্তু হাসব্যান্ড বাংলাদেশে যাওয়ায়, আর ওয়েদার খারাপের কারণে বেশির ভাগই নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও কিছু বাঁচানো গিয়েছিল। আর মরিচ গাছ যেহেতু বাঁচাতে পারিনি তাই হাসব্যান্ড শপ থেকে কিছু চারা এনেছিল। সেই মরিচ গাছে এখন সবগুলোতেই মরিচ ধরেছে যা দেখতে খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।
তিনটি মরিচ গাছ তার মধ্যে তিনটিতেই মরিচ চলে এসেছে। একটিতে ফুল এসেছে, ওটাতেও চলে আসবে খুব শীঘ্রই। আর আমার আগের যে বোম্বাই মরিচের গাছ ছিল সেটা শুধু ঝাপটাই হচ্ছে, কিন্তু এখনো ফুল আসেনি।অপেক্ষায় রয়েছি, আশা করছি ওটাতেও ফুল চলে আসবে। টমেটো গাছে কয়েকটি টমেটো ধরেছে, শসা গাছেও কয়েকটি শসা ধরেছে, সিম ও করোলা গাছে এখনো কোনো ফুল আসেনি।আশা করছি দ্রুত চলে আসবে।আর লাউ গাছে দুটি লাউ ধরেছে কিন্তু তেমন সুবিধার মনে হচ্ছে না।যাইহোক লাউ এর জন্যও অপেক্ষা করছি।আর মরিচ গাছের সাথে আমার বাগানের সংক্ষিপ্ত আপডেটও আপনাদেরকে দিয়ে দিলাম। আজ তাহলে এতটুকুই।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses






I can imagine how excited you must be with the spicy produce from your marich gachh! What's your next plan with the marich gachh, are you planning to harvest and use them for cooking? 🌶️
নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি খাওয়ার আনন্দ অনেক।আমি ভীষণ ইনজয় করি এই বিষয়টি।আপু আপনার মরিচ গাছে মরিচ দেখে ভীষণ ভালো লাগলো।অনেক মরিচ ধরেছে।কি সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু শেয়ার করে দেখার সুযোগ করার জন্য।