"কৃষ্ণসায়র ফুলমেলা"(বনসাইয়ের কিছু ফটোগ্রাফি পর্ব: 7)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যদিও আমি একটু অসুস্থতা বোধ করছি।কারন দুদিন ধরে চোখে বেশ ব্যথা অনুভব করছি।যাইহোক তারপরও চলে আসলাম আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বনসাইয়ের কিছু ফটোগ্রাফি পর্ব: 7

GridArt_20250312_015249342.jpg

এখন চলছে বসন্তকাল।তবে এই ছবিগুলো আমি শীতকালেই সংগ্রহ করেছি।তো শীতকাল মানেই বাহারি ফুল-ফল ও সবজি।আর এই শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান গাছের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ বিভিন্ন গাছ নিয়ে এসেছিল শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই বনসাই গাছের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

বনসাই গাছ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCe3Eyk.png

IMG_20250312_012859.jpg

যদিও আগে বনসাই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না।কারন ছোটবেলা থেকেই বড় বড় বটবৃক্ষ দেখে বড় হয়েছি।তবে এই কমিউনিটির অনেকের ফটোগ্রাফি পোষ্ট দেখে বনসাই সম্পর্কে ধারণা পাই।আর তারপর মেলায় গিয়ে বাস্তবে দেখে ফটোগ্রাফি করেও ফেললাম, যাইহোক সাধারণত বড় গাছের ক্ষুদ্র রুপকে বনসাই বলে।তাই বনসাই কে জীবন্ত শিল্পও বলা হয়।

IMG_20250312_012635.jpg

যেকোনো স্থানের সৌন্দর্য্য বৃদ্ধি করতে বনসাই এর ভূমিকা অপরিসীম।তাছাড়া এই গাছ টবে কিংবা যেকোনো মাটির পাত্রে লাগানো যায়।গাছগুলো কেটেছেটে এমন একটা আকৃতি দেওয়া হয় যেন মনে হয় বটবৃক্ষের ছানা।☺️☺️শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে গড়ে তোলে মানুষেরাই।

IMG_20250312_012753.jpg

বনসাই গাছের গুঁড়ি বা শিকড় দেখতে আমার কাছে বেশি ভালো লাগে আর সেটাই সবথেকে বেশি আকর্ষণীয়।গাছের উপরে দুই একটি ডাল থাকলেও নীচে থেকে বিভিন্ন আঁকাবাঁকা শিকড় বের হয়ে থাকে।যেগুলো পেঁচানো অবস্থায় থাকে।

IMG_20250312_012828.jpg

বনসাইয়ের শিকড়গুলি এমনভাবে পেঁচানো অবস্থায় থাকে যেটা খুবই জটিল।তাছাড়া এই গাছগুলোকে
একটি ছোট্ট পাত্রে ভালোভাবে প্রতিস্থাপন করা যায়।যেখানে শিকড়গুলি মাটির উপরে বের হয়ে থাকে।তাছাড়া বনসাই গাছের ঠেসমূলও দেখা যায়।যেটা খুবই ভালো লাগে দেখতে।

IMG_20250312_012720.jpg

বনসাইকে সবসময় পরিচর্যা করতে হয় ডাল ছেঁটে,শিকড় কাটার মাধ্যমে।গাছের গঠন নির্ণয় থেকে শুরু করে তাতে জল দেওয়া হয়।মানুষের দ্বারা কত কিছুই না করা সম্ভব, একটি বড় গাছকে ছোট আকার দিয়ে যেকোনো স্থানে রাখার ব্যবস্থা করে তুলছে।

IMG_20250312_012658.jpg

আমার মনে হয় বনসাই গাছগুলো যেহেতু মানুষের মন মতো বা শিল্প দিয়ে তৈরি করা হয়, সেহেতু সেটা বট ও অশ্বত্থ গাছ দিয়েই করা হয়ে থাকে।কারন একটি বটবৃক্ষ বিশাল আকৃতির হয়ে থাকে।আর এই গাছের প্রচুর পরিমাণে শিকড়ও হয়ে থাকে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250312_155754970.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এক সময় বনসাই গাছ বানানোর জন্য অনেক ধরনের পড়াশোনা করেছিলাম। কিন্তু কেন জানিনা আমার বাবা বলেন বনসাই গাছ হল বড় কোন বৃক্ষ কে বামন করে রেখে দেওয়া। কথাটা বেশ মনে লেগেছিল। তারপর থেকে বনসাই করার চেষ্টাও করিনি। তবে বনসাই গাছ গুলো দেখতে মন্দ লাগে না। দীর্ঘদিন সময় লাগে গাছগুলো তৈরি করতে এবং অল্প একটু বড় করতে। আর এই ধরনের গাছগুলো মেলাতেই বেশি দেখা যায়। খুব সুন্দর উদ্যোগ নিয়ে মেলাটি করেছে।

 last year 

কিন্তু কেন জানিনা আমার বাবা বলেন বনসাই গাছ হল বড় কোন বৃক্ষ কে বামন করে রেখে দেওয়া। কথাটা বেশ মনে লেগেছিল।

তোমার বাবা ঠিকই বলেছেন দিদি।আমার তো মনে হয় বট কিংবা অশ্বত্থ গাছ দিয়েই করা হয়ে থাকে বনসাই গাছগুলো,ধন্যবাদ।

 last year 

হ্যাঁ, বেশিরভাগই বট অশ্বত্থ৷ এক জায়গায় দেখেছিলাম বোগেনভিলিয়া হয়েছিল।

 last year 

আচ্ছা দিদি।আবার আডেনিয়াম ফুল গাছগুলো অনেকটা বনসাইয়ের মতোই দেখতে।শেয়ার করবো দেখো আর ভালোবাসা নিও।

 last year 

কত সুন্দর বনসাইয়ের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। একটি গাছই পরিবেশকে সুন্দর করতে যথেষ্ট। ঘর সাজাতেও এই গাছ গুলো ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।

 last year 

একেবারেই ঠিক বলেছেন, ঘর সাজানোর জন্য ও পরিবেশ সুন্দর রাখার জন্য বনসাই খুবই কার্যকরী।ধন্যবাদ আপনাকে।

 last year 

বনসাই গাছগুলো বেশ দারুণ। এদের ডিমান্ড অনেক। অনেকেই তাদের বাড়িতে এটা রেখে থাকে। বেশ দারুণ লাগল আপনার ধারণ করা বনসাইয়ের ফটোগ্রাফি গুলো দেখে। খুবই সুন্দর করেছেন আপু। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

বনসাই গাছগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় মনে হয় ভাইয়া।এজন্য দেখতেও সুন্দর লাগে,ধন্যবাদ আপনাকে।