আর্টঃ পুরাতন কাঁচের বোতলে রিক্সা পেইন্টিং।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ , বর্ষাকাল,১৬ই জুন ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি পুরাতন বোতলে রিক্সা পেইন্ট করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। বেশ কয়েকদিন আগে এই বোতলটিতে সুপার ক্লের কাজ করেছিলাম।কাজটি নস্ট হয়ে গেছে। তাই ভাবলাম আবারও বোতলটিতে নতুন কিছু করি। সেই ভাবনা থেকেই আজকে এই কাজটি করলাম। এর আগেও আমি রিক্সা পেইন্ট করেছিলাম ট্রাঙ্কে। তাই আজ বোতলে করলাম। বেশ সুন্দর লাগে এই রিক্সা পেইন্টগুলো। তবে তেমন ভালো পারি না। তবে চেস্টা করছি। তবে করার পর বেশ সুন্দর লাগছিলো বোতলটি। ঘর সাজানোতে ব্যবহার করা যাবে বোতলটি। আর্টটি করতে ব্যবহার করেছি বিভিন্ন শেডের রং ও বিভিন্ন সাইজের তুলি সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
উপকরণ
১।পুরাতন কাঁচের বোতল
২।বিভিন্ন সাইজের ব্রাশ
৩।বিভিন্ন শেডের এক্রেলিক
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে কাঁচে বোতলের সকল পুরাতন ফুল্বাগুলো উঠিয়ে ফেলেছি। এবং ভালোভাবে মুছে আবারও কালো রং করে নিয়েছি।
ধাপ-২
কমলা ও হলুদ রং দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
ধাপ-৩
এরপর পাতা এঁকে নিয়েছি।
ধাপ-৪
ফুলে কিছু ডিটাইলিং করে নিয়েছি।
ধাপ-৫
সেই সাথে পাতাতেও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ বোতলে পেইন্টিংটি করে নিয়েছি । আর এভাবেই বোতলে রিক্সা পেইন্টিংটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে পুরাতন কাঁচের বোতলে করা রিক্সা পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A5 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৬ই জুন, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 4 hours ago













