বোর্নমাউথ সমুদ্র সৈকত|| পর্ব :২
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
বোর্নমাউথ সমুদ্র সৈকতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।ট্রেন থেকে নামার পর যেহেতু এক মাইল পথ হেঁটে যেতে হয়েছিল সমুদ্রে , এ কারণে আশপাশের বেশ কিছুটা ছবি ধারণ করতে পেরেছি মোবাইলে।আশপাশের পরিবেশ এতই সুন্দর যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।আসলে এদেশের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে তাই দেখতেও অনেক সুন্দর লাগে।তবে আজকের পর্বে সুন্দর সুন্দর কিছু বিল্ডিং এর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
প্রথমেই চমৎকার এই বিল্ডিং গুলোর ফটোগ্রাফি দিয়ে শুরু করে দিলাম। বিল্ডিংগুলো দেখুন একটি অপরটির সাথে লাগানো। এ দেশের বিল্ডিং গুলো এভাবেই থাকে, একটির সাথে আরেকটি যুক্ত। এলোমেলোভাবে একটি এখানে, আরেকটি ওখানে এভাবে থাকে না। প্রতিটি এলাকায় আপনি এভাবেই বিল্ডিং গুলো দেখতে পাবেন। এমনকি আমরা যেখানে থাকি সেখানেও ঠিক একই ভাবে বিল্ডিং গুলো অবস্থিত।আর এদেশে থাকার জন্য বিল্ডিংগুলো বাংলাদেশের মতো অনেকগুলো তলা নয় সর্বোচ্চ চারতলা পর্যন্ত থাকে।তবে অফিস আদালত ও অন্যান্য দরকারি ভবনগুলো বহুতলা বিশিষ্ট হয়।
রাউন্ড আকৃতির এই বিল্ডিংটির নাম দেখতে পাচ্ছেন লেখা আছে রাউন্ড হাউস। পাশে রয়েছে রেস্টুরেন্ট ও বার।
ফুটপাতের পাশে দেখুন বিশাল সাইজের একটি গাছ।এদেশে আরও একটি সৌন্দর্য আপনি যেখানেই যান না কেন সেখানে ফুটপাত অবশ্যই থাকবে।
হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি প্রায়।কত চমৎকার লাগছে চারিপাশ দেখুন।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses













Your post gives us a glimpse into the lovely surroundings of Bournemouth, and it's great that you captured some beautiful photos of the buildings during your walk to the sea. I'm curious, which building caught your eye the most among the ones you shared? 🏙️📸
হাঁটার পথে সুন্দর কিছু ফটোগ্রাফি করে নিয়েছেন।ফটোগ্রাফি গুলো দেখে ঐ দেশের বিল্ডিং গুলোর সৌন্দর্য উপভোগ করলাম আর জানতে ও পারলাম অনেক কিছু।শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।