বোর্নমাউথ সমুদ্র সৈকত|| পর্ব :১

in আমার বাংলা ব্লগ5 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

যেহেতু বাচ্চাদের ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ আছে তাই প্লান আছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে।আর ওয়েদারটিও মোটামুটি বেশ ভালোই ঘোরাফেরার জন্য।বেড়ানোর জন্য প্রথমেই চয়েস করে ফেললাম বোর্নমাউথ সমুদ্র সৈকত।আসলে সাগর, পাহাড় এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে সমুদ্র।এর আগে যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি তখন বেশিরভাগ জায়গাই ছিল পানি কেন্দ্রিক। তাই আমার মেয়েরা বলছে আমি কেন শুধু পানি লাইক করি।যাইহোক বন্ধুরা বোর্নমাউথ সমুদ্র সৈকতে এর আগে কখনো যাওয়া হয়নি।এই প্রথম আমরা সকলে মিলে বেশ এনজয় করেছি। সাথে আমার ছোট ভাসুরের ফ্যামিলিও ছিল। প্রতিবার আমরা দুই ফ্যামিলি মিলে বেশ ঘোরাফেরা করি।

গতকাল সকাল সাড়ে নয়টার সময় আমরা বের হই ভ্রমণের উদ্দেশ্যে।আর আমরা যাত্রা করেছিলাম ট্রেনে। মোট চার ঘণ্টার মতো সময় লেগেছিল। যদিও নিজেদের গাড়িতে যাওয়া যেত কিন্তু প্রবলেম ৪ ঘন্টা ড্রাইভ করা আসলেই খুবই কষ্টকর ব্যাপার হয়ে যেত। তাই আমরা ডিসাইড করেছি সকলে মিলে ট্রেনেই যাত্রা করবো।ট্রেনে কিন্তু সকলে মিলে বেশ ভালই এনজয় করা যায়।কিন্তু ভাড়া লেগেছে অনেক, আগে থেকেই ট্রেনের টিকিট বুকিং করা ছিল।তারপরও ৪০০ পাউন্ড লেগেছে যা বাংলাদেশী টাকার প্রায় ৬৪ হাজার টাকার মতো।ভাড়া খুবই বেশি নিয়েছে।যাইহোক তারপরও এর আগে কখনো সেখানে যাওয়া হয়নি তাই নতুন অভিজ্ঞতার জন্য ঘুরে এলাম। আর সমুদ্র সৈকত আমাদের কাছেই একটি রয়েছে।প্রায় সেখানে যাওয়া হয়, ব্রাইটন সমুদ্র সৈকত যা কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু প্রবলেম ব্রাইটন সমুদ্র সৈকতে শুধু পাথর আর পাথর। সেখানে সাগরের পাড় ধরে হাঁটা যায় না।আর সাগর গিয়ে যদি না হাঁটা যায় তখন মোটেও ভালো লাগেনা। বোর্নমাউথ সমুদ্র সৈকত কিছুটা কক্সবাজার সমুদ্র সৈকতের মত, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের মত অত দীর্ঘ নয়।যাইহোক অনেক অনেক ফটোগ্রাফি করেছি তাই আমাদের এই ভ্রমণকে কতগুলো পর্বে ভাগ করেছি। আশা করছি আপনারাও এনজয় করবেন।

আজ আমাদের জার্নি থেকে শুরু করে বোর্নমাউথ এর আশপাশের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে চলে যাওয়া যাক আজকের পর্বে।

IMG_3848.jpeg

ট্রেনে তারা সময় কাটাচ্ছিল, চার ঘন্টা দীর্ঘ সময়।

IMG_3855.jpeg

স্টেশন থেকে বের হলাম। চলে এলাম বোর্নমাউথ শহরে।

IMG_3852.jpeg

IMG_3853.jpeg

IMG_3854.jpeg

IMG_3858.jpeg

IMG_3859.jpeg

IMG_3862.jpeg

স্টেশন থেকে নেমে প্রায় এক মাইলের মতো আমাদের হাঁটতে হয়েছিল। আর ওই হাঁটার সময় আশপাশের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

I'm curious, what made Bournemouth Beach stand out from your previous seaside trips and made it a special experience for you and your family? 🚣‍♀️🌊