একটি ক্যাপের ম্যান্ডেলা আর্ট।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। ম্যান্ডেলা আর্ট করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি কিসের ম্যান্ডেলা আর্ট করবো এটা ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ভাবনায় আসলো একটি ক্যাপের উপর ম্যান্ডেলা আর্ট করা যাক। সেই ভাবনা থেকে ক্যাপের উপর সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছি। ক্যাপের এই পুরো ম্যান্ডেলা আর্টটি আমি জেল পেনের সাহায্যে করেছি। জেল পেনের সাহায্যে ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করলে দেখতে খুবই নিখুঁত হয়। আজকের এই ম্যান্ডেলা আর্টটি ছোট পরিসরে হলেও দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। আশা করি আপনাদের কাছেও খুব বেশি খারাপ লাগবে না।
তাহলে চলুন ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করতে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম এবং তৈরির ধাপগুলো আপনাদের মাঝে শেয়ার করি।
• আর্ট পেপার
• পেন্সিল
• জেল পেন।
প্রথমে পেন্সিলের হালকা দাগের সাহায্যে একটি ক্যাপ আঁকিয়ে নিলাম।
এখন পেন্সিলের রেখাগুলোর উপর দিয়ে জেল পেনের সাহায্যে সুন্দর করে ক্যাপটি পুনরায় আঁকিয়ে নিব।
এখন ক্যাপের প্রতিটা বর্ডার ডাবল করে নিব এবং পছন্দ অনুযায়ী ডিজাইন করা শুরু করবো ক্যাপের ভিতর।
![]() | ![]() |
|---|
প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টের ম্যান্ডেলা আর্ট করা সম্পন্ন হল।
![]() | ![]() |
|---|
এই পর্যায়ে ক্যাপের সামনে যে বাড়তি অংশটি থাকে সেখানে ম্যান্ডেলা আর্ট করে নিব।
![]() | ![]() |
|---|
এখন ক্যাপের নিচে যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানে কালো পেন দিয়ে ভরাট করে নিব এবং আমার একটি সিগনেচার করে নিব।
এভাবেই একটি ক্যাপের সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা কমপ্লিট হল।
এই ছিল আমার আজকের তৈরি একটি ক্যাপের ম্যান্ডেলা আর্ট। ক্যাপের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |















Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর একটি ক্যাপের ম্যান্ডেলা করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় লাগলো ও আর্ট করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্টগুলোর মধ্যে নিখুঁত কাজগুলো করতে সত্যিই অনেক বেশি সময় লাগে।
ওয়াও সুন্দর একটি ক্যাপের ম্যান্ডেলা আর্ট করছেন। আপনার আর্ট করা ক্যাপের ম্যান্ডেলা টি দেখতে খুবই ভালো লাগতেছে। আপনি কি ভাবে ক্যাপের ম্যান্ডেলা টি আর্ট করছেন তার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার আর্ট করা ক্যাপের ম্যান্ডেলা আর্টটি দেখতে আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।
যেমন সুন্দর চিন্তা ভাবনা তেমন সুন্দর ক্রিয়েটিভিটি। খুব সুন্দর করে ক্যাপের ম্যান্ডেলা আর্ট করলেন আপনি। এত সুন্দর একটি ক্যাপের ভিতরে আপনি ছোট ছোট আর্ট করলেন। এত ছোট ম্যান্ডেলা আর্ট গুলো করতে খুবই কঠিন হয়। তৈরি করার পরে অসাধারণ দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনি প্রতিটি ধাপ ভালোভাবে উপস্থাপন করলেন।
আপনার থেকে সবসময় এত সুন্দর মন্তব্য গুলো পেয়ে অনেক বেশি উৎসাহ পায় আপু। ধন্যবাদ এবং ভালোবাসা 🧡
একটি ক্যাপের অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট এ ক্যাপের ভিতরে অংশে চমৎকার ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই সহজ এবং সুন্দরভাবে আপনি ক্যাপের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ক্যাপটি দেখতে সত্যিই অসাধারণ লাগছে। ছোট ছোট ফুল দেওয়ার কারনে আরো বেশি সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।
আপনার মেন্ডেলা আর্ট আমার অনেক বেশি ভালো লেগেছে আপু। এ ধরনের আর্ট গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও প্রায় সময় মেন্ডেলা আর্ট করে থাকি। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে
গুছিয়ে এবং সাবলীল ভাষায় দারুন এর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর মাথার ক্যাপের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মাথার ক্যাপের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এতো চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
আপনাদের থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পাই জন্য অনেক বেশি ভালো লাগে।
আপনার ম্যান্ডেলা আর্টটি খুবই দারুন হয়েছে। খুব সুন্দর ভাবে ক্যাপ এর মধ্যে দিয়ে আপনি একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ আপু
আপু আপনি একটি ক্যাপের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার যেকোন আর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই ধরনের আর্ট ছোট ছোট ডিজাইন দিয়ে করা হয় বলে অনেক বেশি সময় লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার থেকে বরাবরই এত সুন্দর মন্তব্যগুলো পেয়ে অনেক উৎসাহ পাই আপু।