02/08/2026 সাপ্তাহিক বাজার মার্কেটে থেকেই কিনলাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা
শুভ রাত্রি,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মার্কেট থেকে সাপ্তাহিক যে বাজার করছি তার সম্পর্কে।
আপনার অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে থাকি কাজে ব্যস্ত তাই বেশি সময় পাইনা ঘোরাঘুরি করতে তবে সপ্তাহে একদিন বাইরে যেতে হয় বাজার করার জন্য আর আমরা বেশি অংশ সাপ্তাহিক বাজার একবারই করে থাকি এতে করে আমাদের অনেক সুবিধা হয়।
সাপ্তাহিক বাজার করে যদি একদিনে করে রাখা যায় তাহলে বাড়তি কোন ঝামেলা থাকে না বাজার করার বিশেষ করে প্রবাস জীবনে ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি থাকে ডিউটি শেষ করে তারপর বাজার করা অনেকটাই কষ্টের ব্যাপার বিশেষ করে কষ্ট হলেও সমস্যা তবে আমরা যে সময় বাসায় আছি সেই সময় মার্কেট খোলা থাকে না এটাই হল বড় সমস্যা।

সমস্যা সমাধান হলো সাপ্তাহিক বাজার গুলো একসাথে করে ফ্রিজের ভিতর রাখা ঝামেলা মুক্ত একটি সপ্তাহ পার করা সোজা বাংলায় কথা হলো যে টেনশন মুক্ত থাকতে হলে আপনাকে অগ্রিম কিছু করে রাখতে হবে সেটা সঞ্চাই বলেন আর সাপ্তাহিক বাজার বলেন সঞ্চয় হল বয়সের একটি সময় আপনাকে বসে খেতে হবে আর সেই সময় সঞ্চয় গুলো খরচ করা।

যাই হোক আজকে মার্কেটে গিয়ে ফ্রেশ অনেক কিছুই কিনতে পেরেছি যেমন সবজি তরকারি মাছ মাংস ইত্যাদি এছাড়াও কয়েকটি দৃশ্য আমার কাছে আজকে বেশ ভালো লেগেছে তার একটি কারণ হলো অনেক নতুন ফল মার্কেটে এসেছে হয়তোবা এগুলো এখন সিজিনিয়াল ফল।
তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে এখন ফলের দাম অনেকটাই কম তাই বেশ কিছু ফল ও আজকে কিনে নিয়ে আসছি বাজার থেকে আজকে মোট 144 রিঙ্গিদের বাজার করছি যা বাংলা টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার মত হবে

তো বন্ধুরা এই ছিল সাপ্তাহিক বাজারের আজকের আর্টিকেল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন





