Mega Tool Box at the end of this month.

in Colombia-Original10 days ago (edited)

4801.png

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আমি আপনাদের মাঝে শেয়ার করব নতুন আরো একটি আর্টিকেল।

4772.jpg

আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই কোন ভিডিও নিয়ে উপস্থিত হই আমার কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিং এবং আমরা এই মিটিং গুলো কিভাবে ম্যানেজমেন্ট করি সে সম্পর্কেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ঠিক সেই ধারাবাহিক ভাবে আজকে সকালে আরো একটি গোল মিটিং হয়েছে এটাকে আমরা মাসের শেষে টুল বক্স মিটিং নামে আখ্যায়িত করি।

যাইহোক মাসের শেষে আমাদের এই মিটিংটা আয়োজন করা হয় এখানে সকল শ্রেণীর কোম্পানির ওয়ার্কার উপস্থিত থাকে এমনকি আমাদের জেনারেল ম্যানেজার থেকে শুরু করে অফিস স্টপ প্রায় সবাই এখানে উপস্থিত থাকার চেষ্টা করে।

মাসে গুরুত্বপূর্ণ আপডেট তার পাশাপাশি সেফটি ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন পদক্ষেপ সেগুলো এই গোল মিটিংয়ে আলোকপাত করে থাকে তার পাশাপাশি প্রত্যেক মাসে একজন করে টুল বক্সের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে থাকেন বিভিন্ন রকম সেফটি রিক সম্পর্কে।

আজকে যখন আমি ভিডিওটা করছি তখন মালয়েশিয়ান একজন সে তার নিজের ভাষায় ড্রাইভিং সম্পর্কে আমাদেরকে বুঝাছিলেন কিভাবে সঠিক নিয়মে ড্রাইভিং করতে হয় ড্রাইভিং করার শুরুতেই কোন কোন জিনিসগুলো আমাদের সুরক্ষা করতে পারে সেই মাইন্ড সেটগুলো বলার চেষ্টা করছে।

তিনি আমাদের কোম্পানির সেলসম্যান বিভিন্ন জায়গায় যে থাকেন এবং বিভিন্ন অভিজ্ঞতা তার রয়েছে সেই অভিজ্ঞতা আমাদের কাছে কিছুটা শেয়ার করছে কয়েক মিনিটের ভিতরে যাইহোক।

আমার নিজের কাছে অনেক ভালো লাগে বিভিন্ন বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পারি বিভিন্ন কোম্পানির কালচার জানতে পারি।

তো বন্ধুরা সবার কাছে অনুরোধ রইলো সকালের এই ভিডিওটি আপনার উপভোগ করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

IPFS Video

Posted with Speem

Sort:  

Your post have been rewarded by the Speak on Steem curator team!

Now become a plus member delegating at least 500 SP

Ways to support us:

Image

Curated by @kibreay001