এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২০, ২১ , ২২ ]
এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২০, ২১ , ২২ ]
প্রায় তেরো মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।
এ সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।
এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ
| Serial | Student Name | Level | Profile | Batch |
|---|---|---|---|---|
| 1 | @maksudakawsar | Verified Member | Link ✅ | 20 |
| 2 | @samhunnahar | Verified Member | Link ✅ | 20 |
| 3 | @rahnumanurdisha | Verified Member | Link ✅ | 21 |
| 4 | @shimulakter | Verified Member | Link ✅ | 20 |
| 5 | @payelb | Verified Member | Link ✅ | 22 |
| 6 | @pap3 | Verified Member | Link ✅ | 22 |
| 7 | @azizulmiah | Verified Member | Link ✅ | 21 |
| 8 | @johir65 | Verified Member | Link ✅ | 22 |
| 9 | @bull1 | Verified Member | Link ✅ | 22 |
| 10 | @bloggershanto | Verified Member | Link ✅ | 22 |
যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-
Considered for re-examination
| Fail | Absence | Others |
|---|---|---|
| X | @mosarofhosen | @payeljais |
| X | @delwar1 | X |
যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ বললে হয়তো কমই বলা হবে। আমার কাছে ভাষা নেই। বিশেষণ নেই এটা বোঝানোর জন্য যে আমি কতটা থ্যাংকফুল। ব্লগিং জার্নি মোটেই এত স্মুথ হত না যদি না এবিবি স্কুল এবং অ্যাডমিন ও মডারেটরদের এত বন্ধুসুলভ সহযোগিতা পেতাম। কি শিখেছি আর কি পেয়েছি সেটা হয় তো ভবিষ্যতে আমার কাজই বলবে।
ধন্যবাদ সুন্দর গাইডলাইন করার জন্য।ইনশাল্লাহ আমি আমার সাদ্যমত সবটুকু দিয়ে আমার বাংলা ব্লগে কাজ করে নিজের অর্জন ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবো।আমাদের এবিবি স্কুল অনেক কিছুই শিখিয়েছে।যা কখনো ভুলার মত নয়।কারণ প্রথমে কোন ধারণা আমার ছিলনা। এবিবি স্কুলে থেকে অনেক কিছু জানতে পেরেছি,অনেক কিছু শিখেছি।কৃতঙ্গতা প্রকাশ করছি এবিবি স্কুলের প্রতি,আমার প্রাণের ব্লগ "আমার বাংলা ব্লগের"প্রতি।ধন্যবাদ আবারো আমাকে ভেরিফাইড মেম্বার করে দিয়ে এমন সুন্দর একটি কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️।
আজ আনন্দ লাগছে আবার কষ্ট ও লাগছে । কারণ আমার বাংলা ব্লগের শুরু থেকেই এ বি বি স্কুলের সাথে ছিলাম। আজ এ বি বি স্কুল আমাদের বিদায় দিয়েছে, যেটা আসলেই মেনে নিতে কষ্ট হচ্ছে। তার পর মেনে নিতে হবে। তবে এ বি বি স্কুলের প্রতিটি শিক্ষা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ্। এ বি বি স্কুলের সাহায্য নিয়েই এতটা পথ আসা। কৃতজ্ঞ এ বি বি স্কুলের প্রতি।
এবিবি স্কুল থেকে যারা গ্রাজুয়েশন লেভেল পেয়েছেন তাদেরকে অভিনন্দন। কমিউনিটির নিয়ম-কানুন মেনে আপনাদের যাত্রা শুভ ও পরিচ্ছন্ন হোক এই প্রত্যাশায় রইল সকলের জন্য।
এবিবি স্কুল থেকে যারা গ্রাজুয়েশন লেভেল পেয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ জানাচ্ছি। আশা করছি তারা সবাই কমিউনিটি সকল নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অনেক ভাল লাগছে।আমি চেষ্টা করে যাব "আমার বাংলা ব্লগ" এ ভালকিছু করতে।সকলের দোয়া ও ভালবাসা চাই।ধন্যবাদ এবিবি স্কুল এর সব প্রফেসরদের,যাদের সহযোগিতায় আজ আমি এখানে।ধন্যবাদ।
অনেক কষ্টের মাধ্যমে এ বি বি স্কুল থেকে পাস করে ভেরিফাইড মেম্বার হতে পেরেছেন, তাই আপনাদের জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। সামনের দিনগুলো আরো ভালো করবেন এই দোয়া রইল।
অভিনন্দন সবাইকে, যারা যোগ্যতা প্রমানের মাধ্যমে আমার বাংলা ব্লগের দারুণ একটা অবস্থানে আসতে সক্ষম হয়েছেন। আমার বাংলা ব্লগের ভেরিফাইড সদস্য মানে অনেক কিছু, সেটা ধীরে ধীরে বুঝতে পারবেন। তবে অবশ্যই আপনাকে নিজের সৃজনশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে। শুভ কামনা রইল আপনাদের সকলের জন্য।
আপনারা যারা ভেরিফাইড মেম্বার রোল পেয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।।
অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের এই সফলতা।।
অবশ্যই আপনারা কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে কাজ করবেন।।
অনেক অনেক স্বাগতম, নতুন ভেরিফাইড হওয়া সকল ইউজারদের। আশা করি এখন থেকে একসাথে কাজ করতে আরও বেশি ভালো লাগবে ধন্যবাদ।