মজাদার ঝরঝরে || ভুট্টা পোলাও রেসিপি||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
☆꧁:: সাথী রান্না ঘরে .::. ꧂☆
☆꧁:: সাথী রান্না ঘরে .::. ꧂☆
মজাদার ভুট্টা পোলাও রেসিপি
বন্ধুরা আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পোলাও খেতে আমরা কমবেশি সবাই খুব পছন্দ করি। আমাদের বাসায় তো পোলাও সবাই খুব বেশি পছন্দ করে। আর তাই পোলাওয়ের স্পেশাল একটা রেসিপি নিয়ে এলাম আজ। আজ আমি ভুট্টা এবং গাজর দিয়ে পোলাও রান্না করেছি।। এই পোলাওটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। অল্প মসলা, অল্প তেল দিয়ে এই সুস্বাদু মজাদার ভুট্টা পোলাও রেসিপিটি কিভাবে রান্না করলাম এটা জানতে অবশ্যই সাথে রান্না করে যেতে হবে। চলুন তাহলে সাথী রান্নাঘরে যাই।
♥☆꧁:: সাথী রান্না ঘর .::. ꧂☆♥
বন্ধুরা সাথী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আবার ও চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, লোভনীয় মজাদার ও সুস্বাদু ভুট্টা পোলাও রেসিপি নিয়ে। এই ভুট্টা প্রলয়ের সাথে আমি গাজর মিক্সড করেছি। আর আমরা সকলেই জানি গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আমাদের সুস্বাস্থ্যের জন্য অন্যতম একটি ভিটামিন। অনেকেই আছি যারা গাজরের সালাত খেতে পারিনা। তাদের জন্য খুবই চমৎকার ভাবে পোলাও এর সাথে গাজর মিশিয়ে এভাবে রান্না করে খাওয়াতে পারে ন। তাতে করে হয়তো ভিটামিন এর ঘাটতিটা পূরণ হতে পারে। আসুন তাহলে মজাদারের রেসিপি তৈরি করতে কি কি লেগেছে। উপকরণগুলো দেখে আসি।
☆꧁::প্রয়োজনীয় উপকরন .::. ꧂☆
- প্রথমে পোলাওয়ের চাল গুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি গুলো ঝরিয়ে নেব।
- এবার রাইস কুকারের মধ্যেই কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো রসুন এবং কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। সাথে দেবো তেজপাতার লবঙ্গ এবং এলাচ। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে পোলাওয়ের চাল এবং গাজর গুলো দিয়ে ভালো করে ভেজে নেব।
- এবার৷ সেদ্ধ করা ভুট্টা, আদা বাটা, রসুন বাটা, লবণ পর্যায়ক্রমে এই উপকরণ গুলো দিয়ে ভালোভাবে মেখে নেব।
- এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চাল গুলো ভেজে নেয়ার পরে তাতে মাপ মতো পানি দিয়ে দেব। এরপর ঢেকে দেবো বেশ কিছুক্ষণ চালগুলো সিদ্ধ হওয়ার জন্য।
- এবার চালগুলো আধা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে পুনরায় ঢেকে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর রাইস কুকারের লাইন অফ করে দেবো।
- ব্যাস তৈরি হয়ে গেল ভুট্টা পোলাও রেসিপি। এবার রাইস কুকার নামিয়ে নিয়ে পরিবেশন করবো।।খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করলে গেল মজাদার ঝটপট এই রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা সুস্বাদু ও মজাদার। সেই সাথে গন্ধটাও বেশ মন কারা।
এরকম ঝরঝরে পোলাও এর সাথে সালাত না হলে অপূর্ন থেকে যায়। পোলায়ের সাথে শসার সালাদ টি আমার কাছে খেতে দারুন লাগে।
তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবেই আমার সার্থকতা। আপনারা সকলেই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মত বিদায় নিচ্ছি। টা টা,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: রেসিপি।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল






















Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু আপনি।ভুট্টা পোলাও আমি প্রথম দেখলাম।আমার আম্মু সেদিন গম দিয়ে রান্না করেছিলো পায়েস আর খিচুরি দূরদান্ত খেতে হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আমি চায়নাতে দেখেছি বেশিরভাগ রেসিপিতে ভুট্টা থাকে। আমিও এবারই প্রথম ভুট্টা পোলাও রান্না করেছি। তবে গমের পায়েস আমি কখনো খাইনি। আপনার মায়ের জন্য বিনম্র শ্রদ্ধা।
ইউনিক রেসিপি দেখলে আমার খুবই ভালো লাগে। আর ভুট্টা ভাজা বা ভুট্টা যে কোনোভাবে খেতে পছন্দ করি। যেমন কাঁচা ভুট্টা কাঁচা খেতে ভালো লাগে। আবার পুড়িয়ে খেতে পছন্দ করি। টুব্বু করে ভেজে খেতে ভালো লাগে। তবে এভাবে কখনো পোলাও বানিয়ে খেতে দেখে নাই। তাই আপনার রেসিপি আমার কাছে বেশ ইউনিক মনে হল।
আপনার মত আমারও। ইউনিক রেসিপি দেখলে ভালো লাগে। মনে হয় নতুন কিছু শিখলাম। এভাবে ভোটটা পোলাও রান্না করলে দারুন লাগে খেতে। বাসায় খেয়ে দেখিয়েন অবশ্যই নরম কচি ভুট্টা লাগবে।
দারুন এক রিসিপি শেয়ার করেছেন তো আপু। ভুট্টা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। আগে কখনো দেখিনি বা করে নাই। আপনার রেসিপি প্রস্তুত করাটা অনেক ভালো লেগেছে। একদম টেবিল থেকে ধাপগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার এই রেসিপি।
আমি যখন চায়নাতে গিয়েছিলাম তখন দেখেছি ওরা এভাবে রাইস রান্না করে ভুট্টা দিয়ে। অবশ্যই নরম ভুট্টাটা। যেটা একদম কচি ভুট্টা।
আপু আপনার ভোটটা পোলাও রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। দাওয়াত কিন্তু একদিন করতেই হবে। প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করেছেন শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
আপনার সময় মত একদিন দাওয়াত নিন। খুব মজা করে রান্না করে খাওয়াবো কেমন।
সত্যি মজাদার হয়েছে আপনার ঝাড়ঝরে ভুট্টা পোলাও রেসিপি টি।চমৎকার লাগছে দেখতে খেতে যে অনেক সুস্বাদু হয়েছে তা নিসন্দেহে বলা যায়। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পোলাও তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।
জ্বী আপু পোলাওটি দেখতে যতটা লোভনীয় হয়েছে। খেতেও ততটা মজাদার ও সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনার ভুট্টা পোলাও রেসিপিটি খুবই ইউনিক হয়েছে। এভাবে কখনো পোলাও খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজার হবে। গাজর দেওয়াতে মনে হয় অন্যরকম টেস্ট হয়েছে। বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখতে পেরে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ভুট্টা এবং গাজরের সমন্বয়ে দারুন ঝরঝরে মজাদার এই পোলাও রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এটা সত্য যে দারুন টেস্টি হয়েছিল। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
মজাদার এবং ঝরঝরে ভুট্টা পোলাও রেসিপি দেখে লোভ লেগে গেল আপু।বিভিন্ন রকম পোলাও রেসিপি খাওয়া হয়েছে। কিন্তু কখনো ভুট্টা পোলাও রেসিপি খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। তবে একদিন অবশ্যই দাওয়াত করে এই মজাদার রেসিপিটি খাওয়াবেন আপু। শুভকামনা আপনার জন্য 💚
আপনি সুস্থ হয়ে উঠুন নিশ্চয় আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে সবাই মিলে মজা করে খাওয়া যাবে। আর বাড়িতে রান্না করলে অবশ্যই কচি ভুট্টা দিয়ে রান্না করবেন।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ ইউনিক পদ্ধতিতে ভুট্টা পোলাও রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। আসলে এর আগে কখনো ভুট্টা দিয়ে রান্না করা এভাবে পোলাও রেসিপি খাওয়া হয়নি। এত সুন্দর ভাবে ইউনিক রেসিপি তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করে বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই রেসিপিটা আমিও প্রথমবার বানিয়েছি কিন্তু এটা যে এত টেস্টি হবে আগে বুঝি নাই। আর এই আইডিয়াটা পেয়েছিলাম চায়না গিয়ে। আর তাই হঠাৎ করে মনে হলো এবং বানিয়ে ফেললাম।
মজাদার ভুট্টা পোলাও রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আসলে পোলাও রেসিপি অনেক তৈরি করেছি এবং খেয়েওছি, কিন্তু ভুট্টা পোলাও রেসিপি কখনোই তৈরি করা হয়নি। আপনার রেসিপিটা ইউনিক হয়েছে আর দেখেই যেন মজাদার মনে হচ্ছে।
সত্যি রেসিপি টা দেখতে যতটা লোভণীয় হয়েছে। খেতে ততটাই সুস্বাদু ও মজাদার হয়েছিল।। আমরা বেশ মজা করে খেয়েছি সবাই মিলে।