// পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20250302163735-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আমি সবুজ রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি।

পেপার কেটে সুন্দর সুন্দর ডিজাইন করতে আমার খুব ভালো লাগে।বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20250302163752.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20250302163050.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সবুজ রঙের পেপার নিব। রঙিন পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে সাদা পেপার দিয়েও ডিজাইনগুলো তৈরি করে থাকি।

IMG20250302163110.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20250302163141.jpgIMG20250302163306.jpg
IMG20250302163315.jpgIMG20250302163332.jpg

IMG20250302163353.jpg

ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে রাউন্ড শেপের যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20250302163435.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250302163637.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250302163652.jpgIMG20250302163705.jpg

IMG20250302163716.jpg

ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20250302163745.jpg

ফাইনাল আউটপুট:

IMG20250302163804.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পেপার কাটিং করে বেশ সুন্দর ফুলের ডিজাইন বানিয়ে ফেলেছেন দেখছি। সবদিক থেকে আপনার বানানো এই আর্ট ভীষণ সুন্দর হয়েছে। ছবিটা খুব সুন্দর ভাবে সম্পূর্ণ আর্টটি উপস্থাপনা করেছেন ব্লগে।

 last year 

চমৎকার একটি ডিজাইন কাটিং করলেন আপু। পেপার কাটিং আমার খুবই ভালো লাগে। যদিও আমি কখনো পেপার কাটিং করি নাই। কিন্তু সবার থেকে দেখলে খুব ভালো লাগে ইচ্ছে করে এবং নিজেরও তৈরি করার। আসলে সব কিছু সবার দ্বারা সম্ভব হয় না আমার খুবই কঠিন লাগে। ধন্যবাদ সুন্দরভাবে ধাপ গুলো উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ভালো লাগলো আপনার পেপার কাটিং এর উপস্থাপনা দেখতে পেরে। আমার কাছে অনেক ভালো লাগে এই জাতীয় বিভিন্ন ডিজাইন বিভিন্ন নকশা যখন কেউ সামনে নিয়ে আসেন দেখে। আমিও চেষ্টা করব এভাবে সুন্দর কোন নকশা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেপার কাটিং দেখানো কারণে।

 last year 

আমার বাংলা ব্লগের অনেক সদস্য দেখি এরকম চমৎকার চমৎকার পেপার কাটিং ডিজাইন তৈরি করে থাকেন। প্রত্যেকের পেপার কাস্টিং ডিজাইনগুলো দেখতে বেশ লাগে। আপনি চমৎকার একটি পেপার কাটিং ডিজাইন করেছেন। সম্পূর্ণ ডিজাইনটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

রঙ্গিন কাগজের তৈরি চমৎকার সুন্দর করে ডিজাইন করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার রঙ্গিন কাগজের পেপার কাটিং ডিজাইন টি। এরকম পেপার কাটিং ডিজাইন পদ্ধতি করতে অনেক সময় লেগেছে বুঝতে পারছি।ধাপে ধাপে পেপার কাটিং ডিজাইন টি ধৈর্য সহকারে করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পেপার কাটিং ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আপনি বেশিরভাগ সময় রাউন্ড শেপের পেপার কাটিং ডিজাইন তৈরি করেন আর এই রাউন্ড শেপের ডিজাইন গুলাই বেশি সুন্দর লাগে। চমৎকার একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে কিভাবে এমন সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ওয়াও আপু আপনি সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন। পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে আপনার পোস্টটি সম্পন্ন করেছেন এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে এটি ঠিক পেপার কাটিং ডিজাইনগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আগে বিভিন্ন অনুষ্ঠানে পেপার কাটিং ডিজাইনগুলো খুব দেখা যেত। ধন্যবাদ এত সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।