অরিগ্যামি পোস্ট :- // পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20241002175007-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। পেপার কাটিং ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। আজকে আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।আজকে আমি হার্ট শেপের একটি ডিজাইন তৈরি করেছি।হার্ট শেপের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন
IMG20241002175032.jpgIMG20241002175033.jpg
প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20241002174221.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই, আমি আজকে সাদা রঙের পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20241002174227.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।

IMG20241002174254.jpgIMG20241002174420.jpg
IMG20241002174427.jpgIMG20241002174450.jpg

IMG20241002174512.jpg

ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে হার্ট শেপের ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20241002174610.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241002174911.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241002174926.jpgIMG20241002174939.jpg

IMG20241002174951.jpg

ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি রাউন্ড ও হার্ট শেপের ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20241002175016.jpg

ফাইনাল আউটপুট:
IMG20241002175036.jpgIMG20241002175040.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালো লাগার মত একটি কাটিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন পেপার কাটিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যেখানে বিভিন্ন রকমের নকশা উপস্থাপন করা যায় রঙিন কাগজ দিয়ে। যাই হোক আপনার সাদা পেপারের কাটিংটা অসাধারণ হয়েছে।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে কাগজ কেটে কোন কিছু তৈরি করা এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এরকম একটা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ কেটে অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের ডিজাইন তৈরি করা আসলেই অনেক কঠিন কাজ। একটু ভুল হলেই তোর উপরে চোখ ব্যাথা হয়ে যায়।

 2 years ago 

সাদা কাগজ কেটে দারুন একটি নকশা তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা নকশাটি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজ কেটে কেটে এরকম নকশা তৈরি করতে ভালোই লাগে এবং দেখতে খুবই সুন্দর দেখা যায়। আজকে আপনার তৈরি করা নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর ভাবে কাগজ কেটে কেটে এত সুন্দর একটি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

আজকে আপনি সাদা রঙের কাগজ দিয়ে পেপার কাটিং ডিজাইন করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 2 years ago 

এইরকম পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে পেপার কাটিং ডিজাইন শেয়ার করার।এগুলো কাজ করতে কাগজের ভাঁজ গুলো সঠিক ভাবে করতে হয়।যাইহোক ডিজাইন টি দারুণ হয়েছে আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর অরিগামি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার তৈরি করা এই সুন্দর বাড়ি আমি দেখে বেশ ভালো লাগলো। আসলে এই জাতীয় নকশা আমি খুব পছন্দ করি। যেন কাগজ কেটে মনের মত করে নকশা তৈরি করা যায়।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই পেপার কাটিং ডিজাইনগুলো দেখা যেত। আবার ছোট বাচ্চারা এই পেপার কাটিং ডিজাইনগুলো ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।