// পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20250121174112.jpg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকেও আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি।পেপার কেটে সুন্দর সুন্দর ডিজাইন করতে আমার খুব ভালো লাগে।বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20250121174100.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20250121173340.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে রঙিন পেপার দিয়েও ডিজাইনগুলো তৈরি করে থাকি।

IMG20250121173349.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20250121173416.jpgIMG20250121173449.jpg
IMG20250121173456.jpgIMG20250121173510.jpg

IMG20250121173531.jpg

ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে রাউন্ড শেপের যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20250121173804.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250121174016.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250121174024.jpgIMG20250121174032.jpg
IMG20250121174039.jpgIMG20250121174047.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20250121174057.jpg

ফাইনাল আউটপুট:

IMG20250121174121.jpg

IMG20250121174118.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আসলে যে কোন কিছু একটু সময় দিয়ে ধৈর্য ধরে যদি তৈরি করা যায় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

 2 years ago 

আপু আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন। তবে চেষ্টা করবেন আরও ইউনিক কিছু শেয়ার করার। যাই হোক এই ধরনের নকশা দেখতে খুব ভালো লাগে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি দারুণ একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং আমার কাছে অনেক ভালো লাগে। পেপার কাটিং করার মধ্যে রয়েছে নিজের দক্ষতা। ভিন্ন আঙ্গিকে অনেক সুন্দর সুন্দর পেপার কাটিং করা যায়। আপনার কাটিংয়ের সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করলো। বেশি দারুণ আইটেমের নকশা করেছেন।

 2 years ago 

কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে এই ধরনের ফুল তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

খুবই অল্প সময়ের মধ্যে পেপার কাটিং ডিজাইনটি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে সাদা কাগজ কেটে চমৎকার পেপার কাটিং ডিজাইন বানিয়েছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই এই ডিজাইনগুলো দেখা যেত। আর কাগজের এই ডিজাইনগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ধৈর্য ধরে এত সুন্দর করে কাগজ কেটে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।