ডাই পোস্ট || গাছের ডালে বসে থাকা একটি পেঁচার ডাই প্রজেক্ট তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। যাইহোক আমি বিভিন্ন রঙের ক্লে দিয়ে গাছের ডালে বসে থাকা একটি পেঁচার ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। মূলত রাতের বেলা একটি পেঁচা গাছের ডালে বসে আছে, এমন একটি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেহেতু রাতের দৃশ্য, তাই ব্যাকগ্রাউন্ডে কালো কাগজ ব্যবহার করেছি রাতের আকাশ বুঝানোর জন্য। তাছাড়া হলুদ রঙের ক্লে দিয়ে চাঁদ এবং কয়েকটি তাঁরা তৈরি করেছি। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমার। এই ডাই প্রজেক্টটি তৈরি করতে মোটামুটি বেশ ভালোই সময় লেগেছিল। তবে তৈরি করার পর এতটাই ভালো লেগেছে যে,সব কষ্ট নিমিষেই দূর হয়ে গিয়েছে। যাইহোক ধাপে ধাপে আমি এই ডাই প্রজেক্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে ,এমন ডাই প্রজেক্ট তৈরি করতে পারেন।
গাছের ডালে বসে থাকা একটি পেঁচার ডাই প্রজেক্ট তৈরি
প্রয়োজনীয় উপকরণ
- কালো কাগজ
- বিভিন্ন রঙের ক্লে
- কাঁচি
- কম্পাস
- পেন্সিল
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে কালো কাগজের মধ্যে পেন্সিল এবং কম্পাস একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে গোল করে কেটে নিলাম। মূলত এটা হচ্ছে রাতের আকাশ।
দ্বিতীয় ধাপ
এই পর্যায়ে ক্লে দিয়ে গাছের দুটি ডাল তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ
পেঁচার শরীরের অংশ তৈরি করার জন্য ক্লে গোল করে গাছের ডালের উপর বসিয়ে দিলাম।
চতুর্থ ধাপ
এই পর্যায়ে পেঁচার মুখমণ্ডল এবং শরীরের অংশ সহ দুটি পা তৈরি করে নিলাম।
পঞ্চম ধাপ
ষষ্ঠ ধাপ
এরপর পেঁচার শরীরের নিচের অংশ তৈরি করে লাগিয়ে নিলাম এবং ডানা দুটিও লাগিয়ে নিলাম।
সপ্তম ধাপ
তারপর ক্লে দিয়ে গোল করে চাঁদ বানিয়ে নিলাম।
সর্বশেষ ধাপ
এরপর কয়েকটি তাঁরা তৈরি করে,চাঁদ এবং তাঁরা বসিয়ে দিলাম। ব্যাস এভাবেই গাছের ডালে বসে থাকা পেঁচার ডাই প্রজেক্ট তৈরি করে ফেললাম। দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ৬.৫.২০২৪ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹















X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট দেখা যায়। এই ডাই প্রজেক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। গাছের ডালে বসে থাকা প্যাঁচার ডাই প্রজেক্ট তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই দেখতে ভালো লাগে ভাই আমার কাছেও। এজন্য আমিও ক্লে দিয়ে বানিয়েছি। খুব শীঘ্রই পোস্ট করব। প্রতিনিয়ত আপনার এই পোস্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে ভাই। কালো কাগজ দিয়ে রাতের ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমনিতেই পেঁচা 🦉 আমার খুবই প্রিয় একটি পাখি। এটি সব সময় দেখা যায় না , মাঝে মাঝে খুবই কম দেখা যায়। আপনি তো ক্লে দিয়ে খুব ইচ্ছে চমৎকারভাবে এটি তৈরি করেছেন।
আপনার মতো আমারও ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে ভাই। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর একটি পোস্ট দেখে আমার অনেক ভালো লাগলো। বেশ অসাধারণ হয়েছে আপনার এই ডাই তৈরি করা। আপনাদের সুন্দর সুন্দর এই পোস্ট গুলো আমাকে খুবই মুগ্ধ করে।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে গাছের ডালে বসে থাকা একটি পেঁচার ডাই প্রজেক্ট তৈরি করেছেন। এরকম সুন্দর সুন্দর ডাই পোস্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। গাছের ডালে বসে থাকা পেচাটি দেখে মনে হচ্ছে এটি বাস্তবের একটি পেচা।ক্লে ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে।
হ্যাঁ ভাই পেঁচা টা বাস্তবের মতোই তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকে বেশ দুর্দান্ত একটা ডাই পোস্ট করেছেন। গাছের ডালে বসে থাকা একটা প্যাঁচার ডাই প্রজেক্টটি দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। এটা বেশ দুর্দান্ত ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখে তো আমি রীতিমতো পুরা মুগ্ধ। আপনার হাতের কাজ গুলি বরাবরই বেশ সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন কাজ গুলি শেয়ার করার জন্য।
এই ডাই প্রজেক্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি ক্লে দিয়ে চমৎকার একটি ডাই তৈরি করেছেন। আসলে পেঁচাটি দেখতে অনেক সুন্দর লেগেছে। আপনার ক্লে দিয়ে পোস্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ডাই পোস্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
তৈরি করার পর দেখতে ভালো লাগলে আসলেই আগের সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। খুবই ভালো লাগলো আপনার তৈরি ডাই পোস্ট দেখে। পেঁচাটাকে দেখতে খুবই ভালো লাগছে। দারুণভাবে তৈরি করেছেন আপনি। ব্যাকগ্রাউন্ডে কালো রং ব্যবহার করায় আরও বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু ডাই প্রজেক্টটি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক ডাই পোস্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।