ডাই পোস্ট || $puss যখন একুরিয়ামে থাকা মাছের দিকে তাকিয়ে থাকে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করে, আমাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক আমি রঙিন কাগজ দিয়ে ভিন্নধর্মী একটি ডাই পোস্ট তৈরি করেছি। আমাদের সবার প্রিয় $puss একুরিয়াম এর ভিতরে থাকা মাছগুলোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে হা হা হা। অর্থাৎ আমাদের প্রিয় $puss মাছগুলো পেলেই সাথে সাথে খেয়ে ফেলবে,এমন একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। রঙিন মাছ গুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। যাইহোক ধাপে ধাপে আমি এই ডাই পোস্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন ওয়ালমেট তৈরি করতে পারেন।



$puss যখন একুরিয়ামে থাকা মাছের দিকে তাকিয়ে থাকে

20241026_221117.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • বিভিন্ন রঙের কাগজ
  • বিভিন্ন রঙের সাইন পেন
  • কালো জেল পেন
  • কম্পাস
  • পেন্সিল
  • রাবার
  • সাদা ক্লে
  • কাঁচি
  • আঠা

20241026_221448.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20241026_210713.jpg

প্রথমে রঙিন কাগজের মধ্যে পেন্সিল এবং কম্পাস দিয়ে বড় সাইজের একটি অর্ধবৃত্ত এঁকে, তারপর পেন্সিল দিয়ে ঢেউয়ের মতো এঁকে,দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে একটি একুরিয়াম বানিয়ে নিলাম।



দ্বিতীয় ধাপ


20241026_210752.jpg

এই পর্যায়ে আমাদের সবার প্রিয় $puss এর সম্পূর্ণ মুখমন্ডল সহ, $puss এর দুটি হাত বানিয়ে নিলাম। তারপর বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে ডিজাইন করে নিলাম।



তৃতীয় ধাপ


20241026_213028.jpg

তারপর চিত্রের মতো করে কয়েকটি রঙিন কাগজ কেটে নিলাম মাছ তৈরি করার জন্য।



চতুর্থ ধাপ


20241026_215819.jpg

এরপর সাদা ক্লে এবং কালো সাইন পেন দিয়ে মাছের চোখ তৈরি করে, মাছের শরীরে ডিজাইন করে নিলাম। তারপর মাছের শরীরের অংশ এবং লেজের অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। একই পদ্ধতিতে আরও কয়েকটি রঙিন মাছ তৈরি করে নিবো।



সর্বশেষ ধাপ


20241026_221117.jpg

সবগুলো মাছ তৈরি করার পর, একুরিয়াম এর সাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর একুরিয়াম এর মধ্যে ছোট ছোট গাছ সহ পানির মতো এঁকে নিলাম। আর এভাবেই সম্পূর্ণ ডাই পোস্টটি তৈরি করে ফেললাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিডাই
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২৬.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

মাছ খেতে চায় পুস৷ হা হা হা। দারুণ ভেবেছেন। কাগজ দিয়ে যে কত অভিনব জিনিস তৈরি করেন৷ মাছগুলো কী ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়েছেন। তবে নাক চোখ মুখ কিউট এঁকেছেন।

 2 years ago 

পুস তো মাছ খেতে চাইবেই। যাইহোক ডাই পোস্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুস নিয়ে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার এই ইউনিট ডাই পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে, ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার আর্ট এর থিমটা বেশ ভালো ছিল। এবং দারুণ করেছেন আর্ট টা ভাই। puss বেশ চমৎকার ভাবে মাছের অ‍্যাকুরিয়ামের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

চেষ্টা করেছি ডাই পোস্টটি দারুণভাবে তৈরি করতে। যাইহোক ডাই পোস্টটি দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুশ এখন খুধার্ত মনে হচ্ছে। সে জন্যই তো $puss একুরিয়ামে থাকা মাছের দিকে তাকিয়ে আছে। তবে কিছুদিনের মধ্যেই পুশ বড় কোন মাছে বাজারে যাচ্ছে। তখন পুশের মাছের অভাব হবে না। ধন্যবাদ।

 2 years ago 

বলেন কি ভাই, পুসকে তাহলে কাওরান বাজারে রেখে আসেন। সারাদিন শুধু ইলিশ খাবে হা হা হা। যাইহোক ডাই পোস্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

 2 years ago 

$Puss কে কেন্দ্র করে চমৎকার একটি প্রজেক্ট উপস্থাপন করেছেন। দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে ভাই। অনেক ভালো লেগেছে আপনার পোস্ট দেখে। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

$Puss দেখছি ভালোভাবেই একুরিয়ামের মাছের দিকে তাকিয়ে আছে। চিত্রটা কিন্তু বেশ সুন্দর করে প্রেজেন্ট করেছেন। এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু দক্ষতা ছাড়া এমন প্রজেক্ট তৈরি করা সম্ভব না। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ। খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর পোস্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি যেভাবে একুরিয়ামের মধ্যে এই পুশকে তাকিয়ে থাকার মতো করে তৈরি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

চেষ্টা করেছি সম্পূর্ণ ডাই প্রজেক্টটি আকর্ষণীয় করে তুলতে। যাইহোক মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো দেখতেছি চমৎকার ডাই আর্ট করেছেন। কি চমৎকার puss এবং একুরিয়ামে মাছ দেখে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে puss একুরিয়ামে মাছ গুলো দেখতেছে খাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সবার প্রিয় পুস একুরিয়ামে থাকা মাছ গুলোর দিকে তাকিয়ে আছে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।