ডাই পোস্টঃ তরমুজ তৈরি।

in আমার বাংলা ব্লগyesterday

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ১৫ই জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

w7.jpg

w8.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে মিষ্টি কুমড়ো বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো গোটা ও কাটা তরমুজটি। দেখতে একেবারেই বাস্তবের মতো লাগছিল।তরমুজটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।তরমুজটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

w5.jpg

w12.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কাঁচি
৪।সবুজ ও কালো রং এর সাইন পেন

ক্লে দিয়ে তরমুজ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

w4.jpg

w3.jpg

প্রথমে সবুজ ও সামান্য কালো রং ক্লে একত্রে মিশিয়ে নিয়েছি। এবার সেই ক্লে দিয়ে একটি বল বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে।

ধাপ - ২

w2.jpg

w1.jpg

সবুজ ও কালো রং এর মিশিয়ে নেয়া ক্লে দিয়ে চিকন করে ডাল বানিয়ে তা বলের সাথে লাগিয়ে নিয়েছি।এবং সবুজ রং এর সাইল পেন দিয়ে বলের গায়ে তরমুজের গায়ে যেমন দাগ থাকে তা এঁকে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো গোটা তরমুজটি।

ধাপ - ৩

w13.jpg

এবার কাটা তরমুজ বানানোর জন্য সবুজ ও সাদা রং এর ক্লে পাতলা করে নিয়ে ছবির মতো কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ - ৪

w10.jpg

w9.jpg

এবার সবুজ রং এর ক্লের উপর সাদা ক্লে লাগিয়ে নিয়েছি। এবং লাল রং এর ক্লে তিনকোনা করে নিয়ে তার উপর বসিয়ে দিয়েছি।

ধাপ - ৫

w14.jpg

এবং কালো সাইন পেন দিয়ে ডট দিয়ে তরমুজের বিচি এঁকে দিয়েছি।

উপস্থাপন

w6.jpg

w7.jpg

w8.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো গোটা তরমুজ ও কাটা তরমুজটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৫ই জুন, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png