ডাই পোস্টঃ সুতা দিয়ে চুড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৪শে বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d9.jpg

d7.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর তা হলো একটি ডিজাইনার চুড়ি তৈরির পদ্ধতি। বেশ অনেকদিন পর গহনার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই চুড়িগুলো ড্রেস এর সাথে ম্যাচিং করে পরলে দেখতে বেশ ভালো লাগে । আর বানাতেও বেশ সহজ যদিও সময় বেশি লাগে। আজ আমি সুতা প্যাচিয়ে চুড়ির সেটটি বানিয়েছি। আবার কাপড় প্যাচিয়েও চুড়ির সেট বানানো যায়। চুড়ির সেটটিতে আমি ফেব্রিকস রং ব্যবহার করে কল্কা ডিজাইন করেছি। তবে চুড়ির সেটটি বানাতে আমার বেশ সময় লেগেছে।চুড়ির সেটটি বানানোর পর এতো সুন্দর লাগছিলো যে কস্ট টুকু আর মনে ছিল না। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের চুড়ির সেটটি বানাতে আমি ব্যবহার করেছি চুড়ির বেস ও রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,চুড়ি তৈরি করার বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d3.jpg

d4.jpg

d11.jpg

১।ক্রুসের সুতা
২।সোনালী ফেব্রিক্স রং
৩।তুলি
৪।গ্লু
৫।সোনালী চুমকি
৬।প্লাস্টিকের চুড়ির বেস

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

d17.jpg

d12.jpg

প্রথমে প্লাস্টিকের চুড়িতে সুতা প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-২

d13.jpg

d14.jpg

d15.jpg

d16.jpg

এবার সোনালী রং এর ফেব্রিক রং দিয়ে কিছু কল্কার ডিজাইন এঁকে নিয়েছি মোটা চুড়িটিতে।

ধাপ-৩

d20.jpg

d8.jpg

একইভাবে চিকন চুড়িটিতে সুতা প্যাচিয়ে নিয়েছি। এবং সম্পূর্ণ চুড়িটিতে সোনালী রং এর চুমকি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। একইভাবে অন্য চুড়িটিও বানিয়ে নিয়েছি। আর এভাবেই চুড়ির সম্পূর্ণ সেটটি বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

d8.jpg

d6.jpg

আশাকরি ,আজকে সুতা দিয়ে বানানো চুড়ির সেটটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন ডাই আপনাদের সাথে শেয়ার করার। এবারও সেই চেস্টা অব্যহত রেখেছি। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই মে, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

image.png

 last year 

xp1.png

xp2.png

 last year 

আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুতা দিয়ে সুন্দর একটি চুড়ি তৈরি করেছেন। চুড়িটি হাতে পরলে বেশ ভালো লাগবে দেখতে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

জি আপু দেখতে বেশ সুন্দর হয়েছে। ড্রেস এর সাথে পরলে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ আপু।

 last year 

আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে সুন্দর করে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। তবে আপনার চুড়িটি দেখে আমারই পড়তে ইচ্ছা করছে। অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি করা চুড়িটি। ধন্যবাদ এত সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

সুতা দিয়েও যে এত সুন্দর ভাবে চুরি তৈরি করা যায় তা আগে জানা ছিল।আপনার প্রতিভা দেখে ভীষণ মুগ্ধ হলাম।আপনার হাতের কাজ গুলো আমার খুবই ভালো লাগে।দারুন লাগলো চুরি গুলো আপু।দেখে ইচ্ছে করছে হাতে পড়তে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুতা, কাপড়সহ আরও কতকিছু দিয়ে চুড়ি বানানো যায় তার কোন হিসাব নেই আপু। আমার বানানো চুড়ি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

সুতা দিয়ে চুড়ি তৈরি এটা বেশ দারুণ তো। খুবই সুন্দর লাগছে দেখতে। চুড়িটা বেশ তৈরি করেছেন আপনি। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপনি পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

এখন বেশ চলছে এই ধরনের চুড়িগুলো। আর দেখতেও বেশ সুন্দর। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।