ডাই পোস্টঃপুরাতন বাল্ব দিয়ে শোপিস তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। ১১ই বৈশাখ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রচন্ড গরম পড়েছে। এই গরমে সুস্থ্য থাকার জন্য বেশি করে পানি পান করতে হবে।যাতে শরীর এ পানির ঘাটতি না ঘটে। ভাজাপোড়া খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং বাহিরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করা জ্রুরী।তবেই আমরা নিজেকে সুস্থ্য রাখতে পারবো।প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি পুরাতন একটি বাল্ব ব্যবহার করে শোপিস বানিয়েছি। আমরা ঘর সাজাতে বিভিন্ন ধরনের শোপিস ব্যবহার করি। আর তা যদি হয় নিজের হাতের তৈরি তবে বেশ ভালো লাগে। আর পুরাতন জিনিসকে নতুন করে ব্যবহার উপযোগি করার আনন্দই অন্য রকম। আমি আজ একটি পুরাতন বাল্ব দিতে মাশরুমের শোপিস বানিয়েছি।এই শোপিস বানানোর পদ্ধতিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। শোপিসটি বানাতে আমি ব্যবহার করেছি পুরাতন বাল্ব সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে আপনাদের সাথে শেয়ার করবো। অনেক কথা হলো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হলো পুরাতন বাল্ব দিয়ে মাশরুমের শোপিসটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। নস্ট বাল্ব
২।গ্লু গান
৩।তুলি
৪।পোস্টার রং বিভিন্ন শেডের
মাশরুম তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে পুরাতন একটি বাল্ব ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি।
ধাপ-২
বাল্বের উপরের সাদা অংশটি খুলে লাল রং করে নিয়েছি।
ধাপ-৩
লাল রং শুকিয়ে গেলে ,তার উপরে সাদা রং দিয়ে ডট ডট দিয়ে নিয়ে মাশরুমের উপরের অংশটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার বাল্বের নিচের অংশটি হলুদ রং করে মাশরুমের নিচের অংশটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার বানানো উপরের অংশের সাথে নিচের অংশ লাগিয়ে নেয়ার জন্য গ্লুগান ব্যবহার করেছি। এতে দু'টো অংশ বেশ শক্তভাবে লেগে থাকবে। গ্লুগান দিয়ে উপরের অংশের সাথে নিচের অংশ যুক্ত করে পুরাতন লাইট দিয়ে মাশরুমের শোপিসটি বানিয়ে নিলাম। এখন দেখতে বেশ সুন্দর লাগছে।
উপস্থাপন
আশাকরি আমার আজকে্ পুরাতন লাইট দিয়ে বানানো মাশরুমের শোপিসটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
| পোস্ট | ডাই |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Samsung A-10 |
| তারিখ | ২৪শে এপ্রিল, ২০২৫ইং |
| লোকেশন | পার্বতীপুর-দিনাজপুর। |
পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।














https://x.com/selina_akh/status/1915440346936603088
Upvoted! Thank you for supporting witness @jswit.
link
https://x.com/selina_akh/status/1915414871841399169
https://x.com/selina_akh/status/1915413180228178301
পুরাতন কোন জিনিসকে এভাবে নতুন করে তোলার আনন্দটাই আলাদা। আপনার আইডিয়াটা দেখে ভালো লাগলো। এই ধরনের শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
পুরাতন কোন কিছুকে নতুন রুপ দিতে বেশ ভালো লাগে। আর হ্যা এ ধরনের হাতের তৈরি শোপিস দিয়ে ঘর সাজাতে অন্য রকম আনন্দ হয়।
আরে ওয়াহ! কী দারুণ বানিয়েছেন তো! এই মাশরুমগুলো বাগানে রাখলে কিন্তু দারুণ দেখাবে৷ দেখি আমার ঝোলায় কোন বালব আছে নাকি তবে আমি করে বাগানে রাখব। খুব সুন্দর হয়েছে আপু। দারুণ আইডিয়া।
বানিয়ে ফেলুন। খুব সহজ ।
পুরাতন বাল্ব দিয়ে যে এত সুন্দর একটি শোপিস তৈরি করা যায় তা আপনার পোস্টটি না দেখলে বুঝতে পারতাম না। খুবই চমৎকার একটি শোপিস তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা শোপিস টি দেখতে অসাধারণ হয়েছে। এত নিখুঁত ভাবে কাজটি সম্পূর্ন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
পুরাতন বাল্ব দিয়ে শোপিস দেখতে চমৎকার হয়েছে। আসলে আপু নিজের হাতের তৈরি জিনিস এর তুলনা হয় না। আপনার অনেক বুদ্ধি বলা চলে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
পুরাতম জিনিস দিয়ে নতুন কিছু বানাতে বেশ ভালো লাগে। তাই প্রায়ই বানানোর চেস্টা করি। ধন্যবাদ আপু।
পুরাতন বাল্ব দিয়ে খুবই সুন্দর একটি শোপিস তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ শোপিস দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ শোপিস তৈরি করেছেন তা চমৎকার দেখা যাচ্ছে৷ এখানে আপনি শেষ পর্যন্ত যখন এটি তৈরি করেছেন এটি দেখে একেবারেই অন্যরকম দেখা যাচ্ছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শোপিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।