লাইফ স্টাইল পোস্টঃ ভাগ্নীর জন্য গহনা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৮শে জ্যৈষ্ঠ , ১৪৩২ বঙ্গাব্দ , গ্রীষ্মকাল,১১ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করবো।

g2.jpg

বন্ধুরা,বেশ অনেক দিন পর আজ আবারও কিছু নতুন গহনা বানালাম। গিফট করার জন্য।আমি আমার ভাগ্নিকে গিফট করার জন্য এই গহনাগুলো বানিয়েছি। সব সময়ে পরার জন্য কিছু হালকা গহনা বানিয়েছি গিফিট করার জন্য। যেহেতু সে ইউনিভার্সিটির টিচার তাই হালকা গহনা বানিয়েছি। যাতে সে সেগুলো পরে ইউনিভার্সিটিও যেতে পারে। আশাকরছি আমরার বানান গহনাগুলো তার বেশ পছন্দই হবে।

g1.jpg

আর বিভিন্ন ডিজাইন এর গহনা বানাতে আমার বেশ ভালো লাগে। এর আগেও আমি কিছু চুড়ি বানিয়েছিলাম আমার বান্ধবীর মেয়েকে গিফট করার জন্য। যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু আমার কাছে গহনা বানানোর বিভিন্ন উপকরণ ছিল,তাই বানিয়ে নিলাম বিভিন্ন গহনা। আমি গিফট করার জন্য পাথরের ব্রেসলেট ,পায়ের মল ও কানের টপ ও লকেট বানিয়েছি। এই সকল গহনা আমি বানিয়েছি বিভিন্ন ধরনের কুন্দল ,পাথর ও চেইন ব্যবহার করে। আজকাল বেশ চলছে এই ধরনের হাতের তৈরি গহনা। আর যেহেতু হাতে তৈরি করা হয়,তাই কাস্টমাইজ করাও যায়। তাইতো বিভিন্ন পেজ ওনাররা কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের গহনা কাস্টমাইজ করে দেন। আর তা সম্ভব হয়েছে গহনা তৈরির বিভিন্ন ধরনের উপকরণের সহজ লভ্যতার কারনে। প্রায় সব ধরনের উপকরণই পাওয়া যায়। কেবল চাহিদা অনুযায়ী উপকরণটি খুঁজে নিতে হয়। আর যেহেতু আমি এই কাজটি আগ্রহ নিয়ে করতে পছন্দ করি,তাই এই সকল উপকরণ খুজে কিনে থাকি। বেশ কয়েকদিন সময় লেগেছে এই গহনাগুলো বানাতে। যেহেতু হাতে বানাতে হয় তাই সময় কিছুটা বেশি লাগে। তবে মনের মতো করে গহনাগুলো বানাতে পেরে আমি বেশ খুশি। আশাকরছি আমার ভাগ্নিরও পছন্দ হবে। সেই সাথে আশাকরছি আপনাদেরো পছন্দ হবে।

g3.jpg

আমার বানানো গহনাগুলো আশা করছি আপনাদেরো পছন্দ হবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর সাথেই থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১১ই জুন , ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png