কাগজ কেটে থ্রিডি ইফেক্ট ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ৪রা ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ।১৭ই ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।

f23.jpg

f26.jpg

নিয়মিত ব্লগিং এ আজ আমি উপস্থাপন করবো রঙ্গিন কাগজ কেটে তৈরি করা একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন নিয়ে। আগে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে এভাবে কাগজ কেটে ডিজাইন তৈরি করে সাজাতো।এখন আবার পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজের ডিজাইনের কাজ চোখে পরছে। পুরানো সাজ আবার ফিরে আসছে নতুন ভাবে। আমি আজ সেই রকম একটি কাগজের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। এ ধরনের ডিজাইন তৈরিতে সব সময় পাতলা কাগজ ব্যবহার করা ভালো।তাহলে এঁকে নেয়া ডিজাইন কাটতে সুবিধা হয়। উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাগজ সহ সামান্য কিছু উপকরন যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের কাগজের ডিজাইনটি।

উপকরণসমূহ

f-9.jpg

১।রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩। পেন্সিল
৪।গাম
৫।সুতা
৬।পুথি

তৈরির পদ্ধতি

ধাপ-১

f-8.jpg

প্রথমে এ4 সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়ে নিয়েছি।কাগজটি কেটে দু'টুকরো করে নিয়েছি।

ধাপ-২

f-7.jpg

f-6.jpg

কেটে নেয়া কাগজটির একটি টুকরো জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।এবং দু' ভাগ করে নিয়েছি।

ধাপ-৩

f-5.jpg

ভাঁজ করা কাগজের উপর পেন্সিল দিয়ে একটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। একইভাবে অন্যটিতেও এঁকে নিয়েছি।

ধাপ-৪

f-4.jpg

f-3.jpg

এবার একটি কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি দু'টো টুকরোকে।

ধাপ-৫

f-2.jpg

f-1.jpg

এরপর কেটে নেয়া কাগজটির একটির সাথে অন্যটির কিছু অংশ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।ছবিতে যেভাবে দেখানো হয়েছে।লাগানোর পর দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৬

f25.jpg

একইভাবে অন্য প্রান্তটিও একটির সাথে অন্যটি লাগিয়ে নিয়েছি। ফলে একটি থ্রিডি ইফেক্ট এর ফুল তৈরি হয়েছে।

ধাপ-৭

f18.jpg

f14.jpg

f12.jpg

এবার এক টুকরো কাগজ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এক টুকরো কাগজ চিকন করে কেটে নিয়েছি। চিকন করে কাটা কাগজটি কাগজের সাথে প্যাচিয়ে টারসেল এর মত বানিয়ে নিয়েছি। এবার সেই টার্সেলটি গাম দিয়ে ফুলের সাথে লাগিয়ে নিয়েছি। এবং ফুলটিকে ঝুলানোর জন্য আরেক টুকরো কাগজ চিকন করে কেটে গাম দিয়ে ফুলের অন্য প্রান্তে লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার থ্রিডি ইফেক্ট এর ফুল।

উপস্থাপন

f24.jpg

f26.jpg

f23.jpg

আশাকরি আমার রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি আপনাদের ভাল লেগেছে। এ ধরনের ফুল বানিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন করতে পারি এবং ঘর সাজাতেও ব্যবহার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীকাগজের নকশা
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ১৭ ফেব্রুয়ারি ,২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি থ্রিডি ইফেক্ট ফুল তৈরি করেছেন। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো ফুল দেখতে খুব সুন্দর লাগে। আপনার ফুলের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। এই ধরনের ফুল আমি প্রথম বানালাম।ধন্যবাদ মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনি দেখছেন রঙিন কাগজ কেটে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। সত্যি এটি দেখে থ্রিডি মতোই লাগছে। আপনি কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দর বিস্তারিত মাধ্যমে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য ।

 2 years ago 

কাগজ কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছেন এ ফুলগুলো তৈরি করতে ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। এ রকম ফুল গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ফুল বানানো ক্ষেত্রে ভাঁজের পাশাপাশি কাটার দিকেও খেয়াল রাখতে হয়।ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি থ্রিডি ইফেক্ট ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে। এধরনের ফুল গুলো ঘড়ের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ফুল ঘরের দেয়ালে লাগালে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

জি আগে এমন ফুলগুলো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত যদিও এখন তেমন একটা দেখা যায় না। থ্রীডি হওয়ায় বেশি ভালো লাগছে কাগজের ফুল টি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

এখন এ ধরনের ফুল অন্যভাবে পাওয়া যায় শপিং মলগুলোতে। এবং অন্য ধরনের কাগজে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে থ্রিডি ইফেক্ট ফুল বানিয়েছেন। আপনার রঙিন কাগজের ফুল অসাধারণ হয়েছে। তবে এই ফুলগুলো বিভিন্ন অনুষ্ঠানে কম বেশি সুখে পড়ে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে থ্রিডি ইফেক্ট ফুল তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।