কিছু কেনাকাটা।

in আমার বাংলা ব্লগ3 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

৯ই বৈশাখ১৪৩৩

--------

২৮ই এপ্রিল ২০২৬


1000008230.jpg

এই হচ্ছে কাঙ্খিত তাদের ড্রেস।

বাহিরে বের হলে দিনটাই মাটি হয়ে যায়। আজকে একটু বের হয়েছিলাম নিউমার্কেট এর উদ্দেশ্য কিছু কেনাকাটার জন্য।

সকাল সকাল বের হবো কি হবো না তাই নিয়েই ভাবছি কারন সকাল থেকেই মেঘলা, পরে সাহস করে দুইজন সঙ্গী নিয়ে বের হলাম।বের হয়ে দেখি বাস পাচ্ছিই না,যা পাচ্ছি তাও সিট আছে খালি নেই। যাই হোক অবশেষে পেলাম, হালকা পাতলা জ্যাম ছিলো তারপরও প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাক পৌছালাম।

আমাদের উদ্দেশ্য ছিলো কিছু গর্জিয়াস ড্রেস কিনবো।আসলে যারা সঙ্গী ছিলো মূলতো আমার কাজিন উনার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু কিনবে তাই আমাকে নিয়ে গিয়েছে কিছু কেনাকাটার জন্য।যাই হোক আমরা ড্রেস দেখছি পছন্দ হলে দামে ভালো লাগে না আবার দাম ভালো লাগলে ড্রেস পছন্দ হয় না।অবশেষে পছন্দ হলো কিচ্ছু সেটা আবার ফিটিং করতে হবে যার জন্য কিনবো তার সাইজ অনুযায়ী।

তারা বললো তারাই ঠিক করে দিবে, তবে একস্টা আবার পাঁচশত দেওয়া লাগবে।তারপর আবার আধঘন্টা সময় লাগবে,আমরা তাদের কাছে অলটার করতে দিয়ে আরো কিছু কেনাকাটা লাগবে সেইদিকে নজর দিলাম।ড্রেসের সাথে মেচিং করে জুতা কানের দুল, চুরি এগুলো কিনবে আর আমি আমার ছেলের জন্য পাঞ্জাবী কিনবো আর একটা সুতি ড্রেস কিনবো পছন্দ হলে।

যাই হোক মোটামুটি ঘুরাঘুরি কিছু কেনাকাটা করে চলে গেলাম আবার ড্রেসের জন্য, ড্রেস কেনাকাটা করে আবার গেলাম কিছু কেনাকাটা করতে এগুলোই কেনাকাটা করতে করতে প্রায় সাড়ে তিনটা। বাসে উঠে দেখি প্রচুর জ্যাম তারপর আবার সবাই সিট পাইনি,কি যে একটা অবস্থা পুরোটা দিন চলে গেলো বাসে আসা আর যাওয়াতে।আসরের আযান দিচ্ছে আমরা বাসে বসে আছি।এইদিকে আমার ছোট মেয়ে নাকি সারাক্ষণ বলছে আমার মা কোথায়। ওকে নিয়ে আমি কোথাও যাই না বাহিরের যা অবস্থা তাই।

যাক আমরা মাগরিবের আগে বাসায় পৌছাতে পেরেছি।এই গেলে সারাটা দিন।আমাদের ঢাকা শহরে জ্যাম ছাড়া এক মুহূর্তে কল্পনা করা যায় না।কি যে একটা অবস্থা।

আজ আর নয় আবার এসব নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।