ডাটা আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ডাটা আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250502_183636.jpg

IMG_20250502_183700.jpg

নরম ডাটা দিয়ে মাছ রান্না করলে ভীষণ সুস্বাদু হয়।ডাটা খেতে আমার খুবই ভালো লাগে।শুকটি মাছ আমার খুবই পছন্দের খাবার তবে বেশি ভাগ সময়ে শুটকি ভুনা বা আলু বেগুন দিয়ে খাওয়া হয়ে থাকে। আজ ডাটা নিয়ে রান্না করলাম খেতে দারুণ হয়েছিলো।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20250502_180638.png

১.ডাটা
২.আলু
৩.পেঁয়াজ কুঁচি
৪.পেঁয়াজ বাটা
৫.আদা বাটা
৬.রসুন বাঁটা
৭.মরিচের গুড়া
৮.কাঁচা মরিচ
৯.লবন
১০.হলুদ
১১.ভোজ্য তেল

PhotoCollage_1746188054398.jpg

প্রথম ধাপ

প্রথমে ডাটা ও আলু কুচি করে কেটে নিয়েছি ও ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1746188346342.jpg

দ্বিতীয় ধাপ

এখন শুটকি মাছ গুলো ভাপ দিয়ে নিয়েছি ও জল ঝড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1746188495383.jpg

তৃতীয় ধাপ

এখন লবন হলুদ দিয়ে শুটকি মাছ গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1746188600273.jpg

চতুর্থ ধাপ

এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছি ও হালকা ভেঁজে নিয়েছি।

IMG_20250502_182525.jpg

পঞ্চম ধাপ

এখন আলু ডাটা গুলো ভাঁজা পেঁয়াজ কুচিতে দিয়েছি।লবন হলুদ দিয়েছি নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1746188855343.jpg

ষষ্ঠ ধাপ

এখন বাটা সব উপকরণ দিয়েছি ও মরিচের গুড়া দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি ওনারাচারা করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1746188987241.jpg

সপ্তম ধাপ

এখন কষানে আলু ডাটায় আগে থেকে ভেজে রাখা শুটকি মাছ গুলো দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে হাই হিটে রান্না করে নিয়েছি ও নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1746189093618.jpg

অষ্টম ধাপ

হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য।

IMG_20250502_183507.jpg

পরিবেশনের জন্য তৈরি

IMG_20250502_183636.jpg

IMG_20250502_183507.jpg

IMG_20250502_183614.jpg

IMG_20250502_183700.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ও সুস্বাদু ডাটা আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250502_185020.jpg

IMG_20250502_185009.png

Sort:  
 last year 

সত্যি কথা বলতে ডাটা আলু দিয়ে শুঁটকি মাছের চচ্চড়ি আমি কখনোই খাইনি। তবে আমার শুটকি মাছ বেশ ভালই লাগে খেতে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদুই হয়েছে আপনার রান্নাটি। দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। যদি সম্ভব হতো আপনার বাড়িতে গিয়ে আপনার তৈরি এই সুস্বাদু রেসিপিটি খেয়ে আসতাম। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডাটা দিয়ে শুটকি আমিও প্রথম ট্রাই করলাম অনেক ভালো হয়েছিলো খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার এই শুঁটকি রান্না দেখে একটু বেশি ভালো লাগলো। কারণ শুঁটকি খেতে আমি অনেক পছন্দ করি। তাই যে কোনভাবে শুঁটকি রান্না করলে খেতে অনেক মজা লাগে। আজকে আপনি ডাটা দিয়ে শুটকি রান্না করলেন দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছে। তাছাড়া ভিন্ন রকম ভাবে মাঝেমধ্যে তৈরি করে খেতে আমারও ভালো লাগে। আজকে দারুন রেসিপি তৈরি করলেন।

 last year 

সত্যি ডাটা দিয়ে রান্না করা শুটকি অনেক সুস্বাদু হয়।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ডাটা আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আসলে এরকম রেসিপি গুলো খেতে অনেক মজা লাগে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

শুটকি মাছ দিয়ে কিছু রান্না করলে খেতে কিন্তু বেশ মজাই লাগে। আজকে আপনি ডাটা এবং আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। তবে আমাদের পরিবারের সবাই শুটকি মাছের তরকারি খুব পছন্দ করে। আর এ ধরনের রেসিপি দিয়ে গরম রুটি এবং গরম পরোটা খেতে খুব ভালো লাগে। মজার এবং সুস্বাদ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার পরিবারের সকলে শুটকি মাছ পছন্দ করে জেনে ভালো লাগলো।

 last year 

শুটকি মাছ আমি বেশ কম খাই। খুব একটা ভালো লাগে না। তবে আপনার রেসিপি টা দেখে বেশ অসাধারণ লাগল। দারুণ উপস্থাপন করেছেন আপনি রেসিপি টা আপু। বেশ লাগছে দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

শুটকি মাছ আমিও খুব কম খাই তবে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।