আমির হামজা হুজুরের ওয়াজ মাহফিলে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000004096.jpg

আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে ওয়াজ মাহফিল বিষয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিছুদিন আগে ফেসবুকে দে দেখছিলাম দে দেখতে দেখতে একজনের দে তে দেখতে পেলাম যে কালকে নাকি আমির হামজা হুজুর ওয়াজ করতে আসবেন আমাদের কাটা বাড়ি স্কুল মাঠে। আমি তো আমির হামজা হুজুরের খুব বড় ভক্ত । আর আমার খুব ইচ্ছা যে ওনাকে একদিন সামনা সামনি দেখবো। আর আমার সেই ইচ্ছাটা যে এতো তাড়াতাড়ি পূর্ণ হবে তা আমি কল্পনা ও করি নি। গত বাইশ তারিখে কাটা বাড়ি যুব উন্নয়নের পক্ষ থেকে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফার্সিরে কোরআন আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ আমির হামজা (কুষ্টিয়া)। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতী মোঃ আবুল কাশেম রংপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান।

1000004097.jpg

আমরা যোহরের নামাজ এর পর তিন জন মিলে রওনা দিলাম ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হলাম। সেখানে উপস্থিত হয় দেখি হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্যে আসছে। এমনি ইউটিউবে আগে দেখতাম যে কতো মানুষ ওনার ওয়াজ শুনতে যায়। কিন্তু ঐদিন দেখে আমি একটু অবাকে হয়েছিলাম। তারপর আমরা গিয়ে সামিয়ানার নিচে বললাম তখন দ্বিতীয় বক্তা আলোচনা করছিলেন। ওনার ওয়াজ শেষ করার পর আমির হামজা হুজুর স্টেজে উঠলেন ওয়াজ করার জন্য। আমরা তো তিন জন একেবারে সামনি বসেছিলাম আমাদের ইচ্ছা ছিল যে আমরা হুজুর কে খুব কাছে দেখে দেখব। আর ওনার ওয়াজ শুনব। অনেক আগে থেকেই ওনার ওয়াজ শুনি। উনি খুব সুন্দর আলোচনা করেন কোরআন ও হাদিস থেকে। বিশেষ করে উনি যখন একটা কোরানের আয়াত তেলাওয়াত করেন সাথে সাথেই উনি বলেন যে এই আয়াত এই সুরার এতো নং আয়াত এতো নং পৃষ্ঠা এতো নাম্বার লাইন। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে।

1000004102.jpg

1000004099.jpg

ঐ দিন যখন ওনার ওয়াজ শুনছিলাম কি যে ভালো লাগছিল তা আমি মুখের ভাষায় বলে শেষ করতে পারবো না। উনি আলোচনা করতে করতে কখন যে দুই ঘণ্টা পেরিয়ে গেছে তা আমি বুঝতে ও পারি নি। আছরের আযান এর কয় মিনিট আগে উনি ওয়াজ শেষ করে মুনাজাত করে বিদায় নেন। আমরা আর বেশিক্ষণ ওখানে থাকি নি। আমরা বাসায় চলে যাই।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 years ago 

আসলে প্রিয় বক্তা কে নিকটে কোন স্থানে আসতে শুনলে মন ছুটে যাবে সেখানে তাকে এক পলক দেখার আশায় এবং সেখানে উপস্থিত থেকে কিছু কথা শোনার আশায়। ঠিক তেমনি আপনি উপস্থিত হয়েছেন হামজা হুজুরের ওয়াজ শোনার জন্য। আর তারি বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার পোস্ট সম্পর্কে জানতে পেরে।

 2 years ago 

আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে পোস্ট সংক্রান্ত কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে পছন্দের বক্তা যদি আশেপাশে ওয়াজ মাহফিলে আসে তাহলে শুনতে যাওয়ার চেষ্টা করি। আমির হামজা হুজুর আপনার পছন্দের একজন বক্তা জেনে ভালো লাগলো। আমার কাছেও বেশ ভালো লাগে ওনার ওয়াজ। আমির হামজা হুজুরের ওয়াজ মাহফিলে একদিন অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য।