জেনারেল রাইটিং || আশা বড় খারাপ জিনিস

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে আশা বড় খারাপ জিনিস শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000086897.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে আবার খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম৷ আশা করি আমার এই জেনারেল রাইটিং এর টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কি পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ আসলে এরকম পোস্ট আমি শেয়ার করতে না চাইলেও পরিস্থিতি আমাকে পোস্টগুলো শেয়ার করার জন্য বাধ্য করে৷ তাই আজকে আমি এই পোস্টটি যখন তৈরি করছিলাম তখন আমার কাছে অনেকটাই খারাপ লাগছিল এবং অনেক কষ্টই পাচ্ছিলাম৷ তবুও ভাবলাম যে পোস্টটি যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তাহলে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দেওয়া যাবে৷ একই সাথে আমার মনের ভাব আপনাদের মাঝে ভালোভাবে প্রকাশ করা যাবে৷ আসলে আমরা অনেকেই অনেক ধরনের আশা করে থাকি যা আমাদের সব সময় পূরণ হয় না৷ কিছু আশা আমাদের পূরণ হয়ে থাকে যা একেবারেই অসাধারণ এবং অন্যরকম৷ কারণ আমরা যদি কোন কিছু আশা করি তার থেকেও বেশি পেয়ে গেলে তাতে আমাদের খুশি হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।



আসলে আশা বড় খারাপ জিনিস৷ আশা করাটাও একেবারে খারাপ৷ আমরা যখন কারো কাছ থেকে অনেক কিছু আশা করে থাকি এবং আমরা যদি আশানুরুপ ফলাফল না পাই তাহলে আমরা সেই বিষয়টি বুঝতে পারি৷ তবে আমরা যখনই অনেক বড় কিছু আশা করে ফেলি তখন তা আমাদের জন্য অনেকটাই খারাপ পরিস্থিতি সৃষ্টি করে ফেলে৷ কেননা আশা এমন একটা জিনিস যা আমাদেরকে এত বেশি পরিমাণে ধ্বংস করে দেয় যে আমরা কোন কিছুই আর করতে পারি না৷ কোন কিছু করার ক্ষেত্রে আমাদের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি না৷ কারণ আশার মাধ্যমে অনেক কিছুই পেয়ে থাকি৷ একই সাথে আশা ভঙ্গ করার কারণে আমরা অনেক কিছু হারিয়েও থাকি৷ সে হারিয়ে যাওয়ার যে কষ্ট রয়েছে সে কষ্ট একেবারেই অন্যরকম৷ সেই কষ্ট আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে ফেলে৷ সেই কষ্টের মাধ্যমে যদি আমরা কিছু করতে না পারি তাহলে তা আমাদেরকে অনেক বেশি পরিমাণে কষ্ট দেয়৷ আসলে আশা করাটা খারাপ একটি বিষয়৷ তার থেকেও বেশি খারাপ হচ্ছে যদি আমরা অতিরিক্ত কোন কিছু আশা করে ফেলি।


কারো কাছ থেকে কোন কিছু আমাদের আশা থাকতেই পারে এবং সেই আশা যদি অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেই তা আমাদের জন্য মঙ্গলের হবে৷ কারণ আমরা যদি অতিরিক্ত কিছু আশা করে ফেলি তাহলে তা আমাদের জন্য যেরকম ক্ষতির তেমনি আমরা যার কাছ থেকে আশা করি তার উপরেও আমাদের বিশ্বাস ভেঙ্গে যায়৷ কারণ একটা সময় আমরা তাকে যে পরিমাণে বিশ্বাস করতাম এবং তার কাছ থেকে যা কিছু আশা করতাম যখন আমরা তা পাই না তখন তা আমাদের জন্য অনেকটাই খারাপ পরিস্থিতি সৃষ্টি করে ফেলে৷ কারণ একটা সময় আমরা যদি কারো কাছ থেকে কোন কিছু আশা না করতাম তাহলে আমরা কোনভাবেই কষ্ট পেতাম না৷ তবে যদি আমরা তার প্রতি বিশ্বাস করি তার উপরে আশা রাখি এবং তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করি সেটি যদি আমরা না পাই তখন তা আমাদের জন্য একটাই কষ্টের হয়ে যায়৷ তা থেকে বেরিয়ে আসাও আমাদের জন্য এত বেশি পরিমাণে কষ্টের হয়ে যায় যা বলে বুঝানো যাবে না।


তবে অনেক ক্ষেত্রে এই আশা ভঙ্গ করার প্রবণতাই বেশি দেখা যায়৷ কারণ কিছু মানুষের প্রতি আমরা যখন কোন কিছু আশা রাখি তখন তারা আমাদের সেই আশানুরূপ ফলাফল দিতে না পারলে তখন তা আমাদের কাছে অনেকটাই কষ্টের হয়ে যায়৷ একই সাথে আমরা যদি আশার থেকেও অনেক বেশি পরিমাণে পেয়ে যাই তখন তা আমাদের জন্য আরো অনেক খুশির বিষয় হয়ে যায়৷ কারণ আমরা যদি কারো কাছ থেকে কোন কিছু আশা করি এবং যদি সেই আশা থেকেও বেশি কিছু আমাদেরকে দিয়ে দিতে পারে তাহলে তার থেকে সুন্দর বিষয় আর কিছু হতে পারে না৷ একই সাথে আমার যদি আশা করার মাধ্যমে কোন ভালো কিছু অর্জন করতে পারি এবং তার থেকে যদি আমরা আশা করা সেই বিষয় অর্জন করতে পারি তাহলে তা আমাদের সকলের জন্য অনেক ভালো একটি ব্যাপার৷ একই সাথে আমরা যদি এমন কোন কাজ করি যা তাদের এই আশার ফলকে অনেক বেশি পরিমাণে সুন্দর করে চলে যায় তখন তার থেকে সুন্দর বিষয় আর কিছু হতে পারে না৷ আসলে আমরা যদি কারো কাছে কোন কিছু আশা করি এবং তা যদি না পাই তাহলে আমাদের যেরকম কষ্ট হয় তেমনি আমরা যদি কারো কাছ থেকে আশা করার পরে তার থেকে আরো বেশি কিছু পেয়ে যাই তখন তা আমাদের জন্য আরো অনেকটাই খুশির বিষয় হয়ে যায়।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last year 
  • 28.02.2025


1000128801.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সব সময় আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 last year 

কারো কাছে কিছু আশা করলে সে আশা যদি নিরাশ হয় তখন মনটাই ভেঙ্গে যায়। কিন্তু আশার অতিরিক্ত যদি পাওয়া হয় তখন আনন্দের কোন সীমা থাকেনা। পাওয়া না পাওয়া সবকিছু নির্ভর করে ভাগ্যের উপর । বেশ দারুন একটি পোস্ট লিখেছেন অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ ভাই।

 last year 

একেবারে ঠিক বলেছেন৷ তাই আমাদের উচিত কারো থেকে কোন কিছু আশা না করা।

 last year 

আসলেই অনেক বেশি আশা করাটা ঠিক না।আমরা যার কাছে বেশি আশা করি শেষ পর্যায়ে সেই আশাটি ভঙ্গ হয়ে যায়। আর তখনই কিন্তু অনেক কষ্ট হয়,কোন কাজে তখন ঠিক মতো করতে পারি না। যাইহোক আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছেও অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া আশা বড় খারাপ জিনিস। কোন কিছু আশা করলে সেটা যদি না পাওয়া যায় তাহলে যে কত খারাপ লাগে যে আশা করে সে হয়তো বোঝে। ধন্যবাদ ভাইয়া মূল্যবান কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।