মাছ ধরা দেখা ও মাছ কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।

মাছ ধরা দেখা ও মাছ কেনার অনুভূতি

1000018460.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি মাছ ধরা দেখা ও কেনার অনুভূতি নিয়ে। এখন নদীতে অনেক পানি। আর এই সময় মানুষ নদী থেকে অনেক মাছ ধরে। ছোটবেলা আমি ও মাঝে মাঝে ভাইয়ার সাথে মাছ ধরতে যেতাম। তবে আজ কয়েক দিন ধরে আমার মেয়ে বলছে নদী থেকে তাজা মাছ আনবে।আসলে সে মাছ পালন করবে।তারপর আমরা বিকেলের দিকে চলে গেলাম নদীর পাড়ে। আজ দুপুরে একটু বৃষ্টি হয়েছে তাই বিকেলের পরিবেশ ঠান্ডা ছিল। সবাই মিলে যখন ঘুরছিলাম তখন মাছ ধরা দেখতে অনেক ভালো লেগেছিল। আর ধরার সাথে সাথে মাছ কিনতে পেরে অনেক ভালো লেগেছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000018475.jpg

1000018473.jpg

1000018471.jpg

আমরা প্রথমে গেলাম আমার ভাজতের কাছে। সে প্রতি দিন অনেক মাছ ধরে। আসলে মাছ পেলে শুধু ধরতে ইচ্ছে করে।তবে মাছ ধরা অনেক ধৈর্য্যের কাজ। আমার মেয়ে দুটি মাছ নিয়ে আসলো তার ভাইয়ের কাছে মাছ রেখে দিল বাড়িতে আসার সময় নিয়ে আসবে।তারপর দেখলাম এক জেলে ভাই নৌকা নিয়ে মাছ ধরছে।আসলে বরশির মাছের চেয়ে জাল দিয়ে মাছ ধরা খেতে অনেক ভালো লাগে। তাই আমি জেলে ভাইয়ের কাছে বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলাম, মাছ কেনার জন্য। তবে জালে যে মাছ ধরেছে তা সামান্য পরিমাণ। তখন আমি জিজ্ঞাসা করলাম এত কম মাছ কেন ?তখন জেলে ভাই উত্তর দিল বৃষ্টি হলে মাছ কম ধরা পরে তারজন্য আজ মাছ কম উঠেছে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম।

1000018460.jpg

1000018457.jpg

1000018453.jpg

সেখানে গিয়ে দেখি অনেক বাচ্চারা মাছ ধরছে বরশি দিয়ে। আসলে এই মাছ ধরা দেখে কিছু সময়ের জন্য ছোটবেলায় ফিরে গিয়েছি।সত্যি ছোটবেলা আমরা এমন ভাবে ছোট বেলা অনেক মাছ ধরেছিলাম। সত্যি ছোটবেলার মাছ ধরার অনুভূতি অনেক ভালো ছিল। এখন আর সেই দিন কখনো খুঁজে পাওয়া যাবে না। নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু সময় মাছ ধরা দেখেছি। আর নিজের ছোট বেলাকে স্মরণ করেছি।আমার মেয়ে তো ওদের সাথে মাছ ধরতে চেয়েছিল কিন্তু আমি অনেক বুঝিয়ে নিয়ে এসেছি। আসলে সে ওদের মতো মাছ ধরতে কখনো পারবে না।

1000018467.jpg

1000018320.jpg

তারপর আমরা আর একটু দূরে এক জেলে ভাই এর মাছে গিয়েছিলাম। সে আমার বেশ কিছু মাছ ধরেছে।তবে তার জাল নদীর ওপারে ছিল। আমাদের দেখতে বেশ কষ্ট হচ্ছিল।তারপর আমরা জেলে ভাইকে ডেকে মাছ নিয়ে আসতে বললাম। তারপর জেলে ভাই বেশ কিছু মাছ নিয়ে আসলো।সত্যি তাজা মাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। তারপর দাম জিজ্ঞেস করলাম লোকটি বলল ১০০০ টাকা দিন। আসলে মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। এমন তাজা মাছ আমার সহজে পায় না। তারপর ৬০০ টাকা দিয়ে এই মাছ গুলো কিনে এনেছি। মাছ গুলো খেতে অনেক মজার। বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

1000000177.gif

1000016763.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

৬০০ টাকা দিয়ে পরে মাছগুলো কিনে নিয়ে এসেছেন। নিজে দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখা এবং পরে সেই মাছগুলো কিনে নিয়ে আসো সত্যিই বেশ ভালো একটা ব্যাপার। তাজা মাছগুলো খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু তাজা মাছ খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন। মাছ ধরার দৃশ্য দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামে এই ধরনের বরশি দিয়ে মাছ ধরার দৃশ্য অনেক বেশি লক্ষ্য করা যায়। আপনি তো তাদের থেকে মাছ কিনে আনলেন। বরশি দিয়ে ধরা মাছগুলো খেতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু এই মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার দারুন অনুভূতি দেখে। যেখানে আপনারা বরশি দিয়ে মাছ ধরার অনুভূতি এবং সেখান থেকে মাছ কেনার অনুভূতি শেয়ার করেছেন। এ কথা সত্য মাছ যদি বেশি বাধতে থাকে তাহলে ধরতে ভালো লাগে। আশা করি অনেক সুন্দর মুহূর্ত ছিল।

 2 years ago 

জি আপু মাছ বেশি ধরলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

নিজে দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখার অনুভূতিটাই আলাদা। আমি নিজেও মাছ ধরতে যেমন ভালোবাসি তেমনি দেখতে অনেক পছন্দ করি যা হোক আপনি আপনার এক্সপেরিয়েন্স আমাদের মাঝে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন । আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।