পাঁচমিশালী ছোট মাছ

in আমার বাংলা ব্লগ3 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

ছোট মাছের অনেক উপকারিতা রয়েছে।আর এই পাঁচ মিশালি ছোট মাছ আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। যদিও আমার তেমন বেশি পছন্দ নয়, কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করলে খুব একটা খারাপও লাগে না।আমাদের এখানে বাঙালি ও ইন্ডিয়ান শপগুলোতে মাঝে মাঝে পাঁচমিশালি মাছ পাওয়া যায়। হাজব্যান্ড অনেকদিন ধরে খুজছিল, কিন্তু পাচ্ছিল না।নরমালি একটি প্যাকেটে পাঁচ রকমের মাছ দিয়ে এই প্যাকেট করা হয়। আর এই প্যাকেট গুলো পাওয়া যাচ্ছিল না, কিন্তু ছোট মাছ গুলো আলাদা আলাদা প্যাকেটে পাওয়া যাচ্ছিল। তাই হাজব্যান্ড তার পছন্দমত পাঁচ রকমের মাছ কিনে নিয়ে এলো পাঁচমিশালি মাছের স্বাদ পাওয়ার জন্য।এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই পাঁচ মিশালি মাছের মধ্যে কি কি মাছ ছিল।অবশ্য হাজব্যান্ড ছয় রকমের মাছ কিনে এনেছিল, এক প্রকারের মাছ বেশি ছিল। যদিও আমি সবগুলো মাছের নাম জানিনা কিছু কমন মাছ ছাড়া, তাই প্যাকেটে নাম দেখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।

মাছগুলো হচ্ছে:

  • বউ মাছ
  • পুঁটি মাছ
  • চিংড়ি মাছ
  • খলিশা মাছ
  • কাকিলা মাছ
  • চেলাপাতা মাছ

IMG_2911.jpeg

IMG_2918.jpeg

প্যাকেট গুলো থেকে মাছগুলো বের করে সকল মাছ মিশিয়ে চার ভাগ করলাম।

হাজব্যান্ড বাংলাদেশে যাওয়ার আগে এই মাছগুলো রান্না করেছিলাম।

নিম্নে সংক্ষেপে স্টেপ বাই স্টেপ দেখানো হলো:

IMG_2919.jpegIMG_2920.jpeg

প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবণ অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।এরপর মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে হলুদ ও লবন দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।অবশ্য কিছু কিছু মাছ কাটা ছিল।

IMG_2921.jpegIMG_2922.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে হলুদ, কাঁচামরিচের গুড়া ও জিরা গুড়া দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।এরপর দেড় কাপ পানি অ্যাড করে ফুল আঁচে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_2923.jpegIMG_2924.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার পাঁচ মিশালি মাছের রেসিপি শেষ করেছি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile