গার্ডেনের আপডেট|| পর্ব:১
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার অনেকদিন পর আমার গার্ডেনের আপডেট নিয়ে হাজির হলাম। প্রতি বছরের মত এবছরও ঘরে অনেকগুলো চারা উৎপন্ন করা হয়েছিল।কিন্তু হঠাৎ করে হাসব্যান্ড বাংলাদেশে যাওয়াতে এবার আর তেমনভাবে গার্ডেন করা হলনা।বাগানে যে চারা গুলো লাগানো হয়েছিল তার তেমনভাবে যত্ন নেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল। আর তাতেই অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিলাবৃষ্টিতে চারা গুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপরও বেশ কিছু এখনো মোটামুটি ভালোই রয়েছে। আগামী পর্বে সেই চারাগুলোর আপডেট দিব।আজ শুধু ফলের আপডেট দিব। আর আগামী পর্বে সবজির সাথে ফুলেরও আপডেটও আপনাদের সাথে শেয়ার করবো। যাইহোক চলুন তাহলে আজকের পর্বটি উপভোগ করা যাক।
![]() | ![]() |
|---|
প্রথমেই চেরি দিয়ে শুরু করলাম। এবছর বেশ ভালোই ফল এসেছে। গাছটির বয়স তিন বছরের মত হবে। প্রতি প্রতিবছরই ফুল আসে কিন্তু ফল আর হয়নি। গতবছরে দুই তিনটি ধরেছিল। এ বছর বেশ ভালই এসেছে, আর খুবই মিষ্টি, অনেক স্বাদের।দুটি চেরি গাছে একটিতে চেরি এসেছে। অন্যটিতে অনেক ফুল এসেছিল কিন্তু একটিও আর টিকে থাকতে পারেনি।হয়তো একটু সময় লাগবে এই গাছটিতে।এই দুটি গাছ একই সাথেই লাগানো হয়েছিল।
![]() | ![]() |
|---|
প্রতিবারের মতো এ বছরও দুই গাছে প্রচুর পরিমাণে পেয়ার এসেছে, তবে এখনো পরিপক্ক হয়নি।আরো দেড় মাসের মত সময় লাগবে।
![]() | ![]() |
|---|
এবার আপেলের জন্য একটু মন খারাপ কারণ এবার মাত্র একটি গাছে আপেল এসেছে। প্রতিবার সবগুলোতে আসে তবে অন্য গাছগুলোতেও কিছু কিছু করে এসেছে।
আঙ্গুর গাছগুলোতে দেখুন কি পরিমান আঙ্গুর এসেছে। যাইহোক আজ তাহলে এতটুকুই। আগামী পর্বে সবজি ও ফুলের আপডেট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

















আপু আপনার বাগানের আপডেট দেখতে ভীষণ ভালো লাগে।এবার গাছে খুব ভালো ই চেরি ধরেছে।শিলা বৃষ্টি হলে সব গাছেরই খারাপ অবস্থা হয়।আপেল,পেয়ারের ফটোগ্রাফি দেখেও ভালো লাগলো।ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।